Exclusive: অভিষেকের ‘ব্যাক্তিগত মতে’ সিলমোহর, পিছিয়ে যাচ্ছে ৪ পুরসভার ভোট!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার বাড়বাড়ন্ত পরিস্থিতির মধ্যেই থেমে নেই ভোটের হাওয়া। রাজ্যের বেশ কয়েকটি পুরসভার নির্বাচন নিয়ে কমিশনের তৎপরতা তুঙ্গে। করোনা পরিস্থিতির মধ্যেই আগামী ২২ জানুয়ারি রাজ্যের আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর এবং বিধাননগর পুরসভায় ভোট গ্রহণ হওয়ার কথা। ভোট দেবেন প্রায় সাড়ে ৪ লক্ষ ভোটার। কিন্তু এই কোভিড পরিস্থিতিতে ভোট হওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়ে মামলা হয়েছে হাই কোর্টে।

আরও পড়ুনঃ রাজ্যের নয়া উদ্যোগ, একটা ফোনেই উত্তর, ইন্টারনেট ছাড়াই এবার পড়তে পারবে পড়ুয়ারা

এদিন সেই মামলার প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন হলফনামা পেশ করে আদালতে। পাশাপাশি হলফনামা পেশ করে রাজ্য সরকারও। অন্যদিকে জনস্বার্থ মামলাকারী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জোরাল সওয়াল করেছেন হাই কোর্টে। তাঁর দাবি, বিপর্যয় ঘোষনা করে নির্বাচন পিছিয়ে দিক আদালত। এই শুনানির পর শুক্রবার নির্বাচন পিছিয়ে নেওয়ার বিষয়টি কমিশনের দিকে ঠেলে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।

অভিষেকের 'ব্যাক্তিগত মতে' সিলমোহর, পিছিয়ে যাচ্ছে ৪ পুরসভার ভোট!
অভিষেকের ‘ব্যাক্তিগত মতে’ সিলমোহর, পিছিয়ে যাচ্ছে ৪ পুরসভার ভোট!

করোনার কারণে স্থগিত হতে পারে পুরভোট? আগামী ৪৮ ঘন্টার মধ্যে মামলাকারীদের জানানোর জন্য কমিশনকে নির্দেশ দেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। এদিকে একই দিনে নির্বাচন ২ সপ্তাহ পিছিয়ে দেওয়ার দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার। ৪ পৌরসভার নির্বাচন আরো ২ সপ্তাহ পিছিয়ে দেবার আবেদন জানানো হল উভয়ের পক্ষেই। সূত্রের খবর, এই আবেদনের ভিত্তিতেই পিছিয়ে যাচ্ছে ৪ পুরসভার ভোট।

অভিষেকের ‘ব্যাক্তিগত মতে’ সিলমোহর, পিছিয়ে যাচ্ছে ৪ পুরসভার ভোট

অভিষেকের 'ব্যাক্তিগত মতে' সিলমোহর, পিছিয়ে যাচ্ছে ৪ পুরসভার ভোট
অভিষেকের ‘ব্যাক্তিগত মতে’ সিলমোহর, পিছিয়ে যাচ্ছে ৪ পুরসভার ভোট

আগামী ২২ জানুয়ারি বিধান নগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগর পৌরসভা নির্বাচন ছিল। আগামী ২৫ জানুয়ারী গণনা হবার কথা ছিল। কিন্তু কোভিডের কথা মাথায় রেখে এবং আদালতের পর্যবেক্ষণ কে সামনে রেখে তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করল তৃণমূল কংগ্রেস। সূত্রের দাবি, তৃণমূলের এই মত পরিবর্তনের পেছনে রয়েছে অভিষেক বন্দোপাধ্যায়ের ‘ব্যাক্তিগত মত’। ভোটের থেকে মানুষের জীবন আগে… কয়েকদিন আগেই এই মন্তব্য করেছিলেন অভিষেক। কার্যত তার সুরেই সুর মেলাল দল।

করোনা সংক্রমণ বিষয়ে কলকাতা হাইকোর্টের অবজারভেশন ও তৎপরতার পরেই তড়িঘড়ি তৃণমুল কংগ্রেসের সিদ্ধান্ত বদল হল। আগামী কাল অথবা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কলকাতা হাইকোর্ট। কবে ফের ঐ চার পৌরসভার নির্বাচন হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন