Calcutta High Court: শীঘ্রই শুরু হবে নিয়োগ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের পাশাপাশি এসএসসি ভবনের পাহারায় কেন্দ্রীয় বাহিনীকে রাখার সিদ্ধান্ত দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, এসএসসির চেয়ারম্যান শুভ্র চক্রবর্তীর উপস্থিতিতে সার্ভার রুম খুলে দেওয়ার নির্দেশ দিলেন তিনি। শীঘ্রই শুরু হবে নিয়োগ? এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। 

আরও পড়ুনঃ CPIM: বাঁধতে দেওয়া হল না মঞ্চের ব্যাকড্রপ, বামেদের সিজিও অভিযান ঘিরে গরমাগরম পরিস্থিতি

এর আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের সার্ভার রুমে থাকা একাধিক তথ্য বিকৃত করা হতে পারে, মামলাকারীদের তরফে এই বক্তব্য জানানোর পরেই সার্ভার রুমের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেন তিনি। সেই সময় অভিযোগ উঠেছিল সফটওয়্যারে কারসাজি করে তালিকা তৈরি করা হয়েছিল।

শীঘ্রই শুরু হবে নিয়োগ, কলকাতা হাইকোর্টের নজিরবিহীন নির্দেশ 
শীঘ্রই শুরু হবে নিয়োগ, কলকাতা হাইকোর্টের নজিরবিহীন নির্দেশ

তারপর থেকেই সার্ভার রুম সিল করে দেওয়া ছিল। এরপর একাধিকবার তথ্য সংগ্রহ করতে উপস্থিত হয়েছিল সিবিআই। কিন্তু নিয়গের একাধিক কাজ এবং তথ্য সংক্রান্ত বহু কাজ আটকে পরেছিল বলে আদালতের কাছে জানিয়েছে কমিশন। এরপরেই সার্ভার রুম হস্তান্তর ও কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট।

শীঘ্রই শুরু হবে নিয়োগ, কলকাতা হাইকোর্টের নজিরবিহীন নির্দেশ 

শীঘ্রই শুরু হবে নিয়োগ, কলকাতা হাইকোর্টের নজিরবিহীন নির্দেশ 
শীঘ্রই শুরু হবে নিয়োগ, কলকাতা হাইকোর্টের নজিরবিহীন নির্দেশ

অন্যদিকে এদিনেই শিক্ষক নিয়োগ সংক্রান্ত আরও এক মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, তথ্য জানার অধিকার আইনের ৬(৩) ধারা অনুযায়ী যে কোন ধরনের নথি বা তথ্য নূন্যতম ২০ বছর সংরক্ষিত রাখতে হবে। ওএমআর শিট নষ্ট করার অভিযোগ উঠেছিল। সেই বিষয়ের প্রেক্ষিতে আদালত এই রায় দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর