নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে দুর্নীতির সমস্ত ধাপ। এবার স্কুল সার্ভিস কমিশন নিজেই জানিয়েছে, গ্রুপ সি নিয়োগে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর আসল ওএমআর শিটে একরকম আবার কমিশনের কাছে অন্যরকম উত্তর রয়েছে। নম্বর কারচুপির পিছনে এসএসসির আধিকারিকরা যুক্ত বলে জানিয়েছে এসএসসি। যা দেখে বিস্মিত কমিশনেরই কিছু আধিকারিক।
আরও পড়ুনঃ Quintuples Baby: অষ্টম সন্তানের জন্ম নেওয়ার কথা ছিল, কিন্তু হল এক ডজন
কমিশনের তরফে এই অভিযোগ শোনা মাত্রই কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ, অবিলম্বে এই উত্তরপত্র প্রকাশ্যে আনতে হবে। একইসঙ্গে তাঁর পর্যবেক্ষণ, দুর্নীতির গভীরে যেতে প্রাক্তন সভাপতি সুবীরেশ ভট্টাচার্য ও অন্যান্যদের জেরা করা প্রয়োজন।
স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি কর্মী নিয়োগের আড়ালে থাকা ৩৪৭৮ টি ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। উত্তরপত্রে কারচুপি করার অভিযোগ উঠেছিল আগে থেকেই।

আড়ালে থাকা এবং নম্বর কারচুপি করা উত্তরপত্রগুলিকে অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনকে নিজদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি। এসএসসি জানিয়েছে, ওএমআর শিট খতিয়ে দেখার দায়িত্ব যে নাইসার ওপর দেওয়া হয়েছিল, তাঁদের সার্ভারে যেখানে গ্রুপ সি পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ৪০ দেখানো হয়েছে। সেখানে কমিশনের ওয়েবসাইটে তা কমে দাঁড়িয়েছে ১০ নম্বরে। কী করে হল এই নম্বর বদল? তারও ব্যাখ্যা দিয়েছে এসএসসি।
নম্বর কারচুপির পিছনে এসএসসির আধিকারিকরা যুক্ত, নজিরবিহীন পদক্ষেপ নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

বিচারপতির মন্তব্য, দুর্নীতি নিয়ে ভালো বলতে পারবেন সুবীরেশ ভট্টাচার্য। তাঁর আমলেই এমনটা হয়েছে। সিবিআইয়ের উচিত সুবীরেশ সহ বাকিদের জিজ্ঞাসাবাদ। তাই কমিশনকে সমস্ত তথ্য প্রকাশ্যে আনার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।



