নজরবন্দি ব্যুরোঃ একসঙ্গে দুটি বা তিনটি সন্তান জন্ম দেওয়ার ঘটনা নতুন কিছু নয়, প্রায়শই ঘটে থাকে এমন ঘটনা। কিন্তু এবার যে ঘটনাটি সামনে আসল তাতে কার্যত সমালোচনায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা, একবারে পাঁচটি সন্তানের জন্ম দিলেন ইংল্যান্ডের এক সাত সন্তানের মা।
আরও পড়ুনঃ বৌদির সঙ্গে প্রেমের সম্পর্ক নেই, প্রমাণ দিতে কলি যুগে এবার লক্ষণের অগ্নিপরীক্ষা, ভাইরাল ভিডিও


আলোচিত দম্পতির নাম ভিনস ক্লার্ক ও ডমিনিকা। তিনি জানান যে তার গর্ভে যে পাঁচটি সন্তান রয়েছে একথা তিনি নিজেও জানতেন না।তবে নানারকম শারীরিক সমস্যায় তিনি ভুগছিলেন। হাসপাতালে ভর্তি ও ছিলেন ১০ মাস।

তবে দেখা যায় একটির বেশি দুটি সন্তান হলেই নাজেহাল হয়ে যায় বাবা মারা তবে এই দম্পতি সেই কথা একদমই ভাবেননা বরং ১২ টি সন্তান পেয়ে তারা খুব খুশি। ডমিনিকা জানান যে তারা দুজন মিলে সবটা সামলে নেবেন। সাত সন্তান সামলে অভ্যস্ত হয়ে গেছিলেন তারা।
অষ্টম সন্তানের জন্ম নেওয়ার কথা ছিল, কিন্তু হল এক ডজন



শুধু তাই নয় বাবা মার পাশাপাশি পাঁচ সদ্যজাত শিশুর দাদা দিদি রাও খুব খুশি। তারা প্রায় অনেকটাই বড় তারাও বাবা মার পাশাপাশি ভাই বোনদের সামলাতে সাহায্য করবে। সবমিলিয়ে নবজাত শিশুদের নিয়ে উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা পরিবার।







