নজরবন্দি ব্যুরোঃ রামায়ণ যুগে সীতাকে তাঁর সতীত্ব প্রমাণ করতে ‘অগ্নিপরীক্ষার’ সম্মুখীন হতে হয়েছিল। আর বর্তমান যুগে এসব কেবল গল্পের পাতায়। সকলের কাছে এটি একপ্রকার গল্প হয়ে গিয়েছে। কলিযুগে কেউ তাঁর সতীত্ব প্রমাণ করতে অগ্নিপরীক্ষা দিয়েছেন, এমন কথা কল্পনারও বাইরে। কিন্তু বাস্তবে এমনটা ঘটেছে তেলেঙ্গানার বানজারুপলি গ্রামে।
আরও পড়ুনঃ বিধায়কের ছেলের কাছে নগদ ৮ কোটি টাকা, ফাঁস ঘুষ নেওয়ার ছবিও



ঠিক কি কারণে এই পরীক্ষা? জানা গিয়েছে মুলুগু এলাকার বাসিন্দা গঙ্গাধর নামে এক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ সম্পর্ক রাখার অভিযোগ ওঠে। গঙ্গাধরের এক দাদার অভিযোগ, তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন গঙ্গাধর। যদিও এই দাবিকে সমর্থন করেননি গঙ্গাধরের স্ত্রী। তা সত্ত্বেও বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপনের অপরাধে দোষী সাব্যস্ত করা হয় গঙ্গাধরকে।



স্থানীয় প্রধানদের নির্দেশ অনুযায়ী সতীত্ব প্রমাণের পরীক্ষায় বসতে হয় তাঁকে। রামায়ণের মতোই অগ্নিপরীক্ষার নিদান দেওয়া হয়। সেই সঙ্গে ১১ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দেওয়া হয় গঙ্গাধরকে। কী সেই অগ্নি পরীক্ষা? একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে গঙ্গাধর নামে সেই ব্যক্তি খালি গায়ে একটি আগুনের কুণ্ডের চারপাশে কয়েকবার ঘুরলেন।
বৌদির সঙ্গে প্রেমের সম্পর্ক নেই, প্রমাণ দিতে কলি যুগে এবার লক্ষণের অগ্নিপরীক্ষা, ভাইরাল ভিডিও

তারপরে সেই কয়লার স্তুপের মধ্যে থেকেই গরম লোহার রড তুলে সরিয়ে দিলেন। নিয় হল ঐ রড তুলে ফেলার সময় যদি ব্যক্তির হাত না পুরে তাহলে তিনি নির্দোষ। পরীক্ষার পর গঙ্গাধরের স্ত্রীর দাবি, হাত পোড়েনি তাঁর স্বামীর। কিন্তু গ্রামের মোড়লদের কথায় গঙ্গাধরের হাত পুরেছে। ফলে সে দোষী। এরপর ওই ব্যক্তির স্ত্রী দারস্থ হন পুলিসের কাছে। থানায় অভিযোগ করেন। পুলিস এ নিয়ে তদন্ত শুরু করেছে। এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়। তদন্তে নেমেছে পুলিস। দেখুন সেই ভিডিও। ( এই ভিডিওর সত্যতা যাচাই করেনি Najarbandi.in)
Agnipareeksha!
In a modern day version of Ramayana, a husband was made to jump into fire
in Mulugu #Telangana to prove his fidelity. Gangadhar was even made to remove a red hot spade from the fire to prove his innocence. Interestingly, it wasn’t his wife who suspected him.Cont: pic.twitter.com/zPSdKN1k82— Revathi (@revathitweets) March 1, 2023







