তিনি গবেষণাপত্র নিয়ে আলোচনা করতে অধ্যাপকের কোয়ার্টারে যান শনিবার দুপুরে। কিন্তু অভিযোগ অধ্যাপক তাঁর শ্লীলতাহানি করেন। এমনকি তাঁকে ধর্ষণের চেষ্টাও তিনি করেছেন বলে অভিযোগ জানিয়েছেন ওই তরুণী। কোনওরকমে অধ্যাপকের কোয়ার্টার থেকে পালিয়ে বেঁচেছেন তিনি, বাঁচিয়েছেন নিজের সম্মান।
এবং তিনি আরও বলেন, 'স্কুল খোলার দিন থেকেই তাঁকে যেন হাজিরা খাতায় সই করতে দেওয়া হয়। তা হলেই আর কোনও সমস্যা হবে না।' বদলি হওয়া শিক্ষকদের বক্তব্য, শিক্ষা দফতর মুখে যা বলছে, তা লিখিত আকারে বিজ্ঞপ্তিতে প্রকাশ করলেই সব পক্ষের সুবিধা হয়।
উল্লেখ্য করোনা অতিমারি পরিস্থিতির কারণে গত বছর অর্থাৎ ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি। এ বছর নিরপদ্রুবেই পরীক্ষা প্রক্রিয়া শেষ হয়েছে। এ বার ফল প্রকাশের অপেক্ষা।
পরে চার জন প্রতিনিধি সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান। প্রায় ঘণ্টা খানেক বৈঠকের পরও কোনও সমাধানসূত্র মেলেনি বলে জানিয়েছেন তন্দ্রা চক্রবর্তী নামে এক আন্দোলনকারী। পাল্টা তাঁরা জানিয়ে দেন, বিক্ষোভ চলবে।
ইউজিসি নেট (UGC NET) পরীক্ষার আবেদনের শেষ তারিখ ছিল আজ, অর্থাৎ ২৩ তারিখ। কিন্তু সেই সময় বাড়িয়ে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত করা হয়েছে। প্রার্থীরা তাঁদের আবেদনপত্র অফিসিয়াল ওয়েবসাইট- ugcnet.nta.nic.in-এ দিতে পারবেন।
পাশাপাশি আরও জানানো হয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি ও মার্চ নাগাদ এই পরীক্ষা নেওয়া হবে (ICSE-ISC)। শেষবার এমন পূর্ণ পরীক্ষা নেওয়া হয়েছিল ২০১৯ সালে। ২০২০ সালে পরীক্ষা চলাকালীন করোনার কারণে লকডাউন হয়ে যাওয়ায় কিছু বিষয়ে পরীক্ষা নেওয়া হয়নি। ২০২১ সালে একই কারণে কোনও পরীক্ষাই নেওয়া যায়নি।
পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। এবং ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে দাবি করা হয়েছে, একুশ সালে পরীক্ষা না দিয়েও ১০০ শতাংশ পাশ করায় এবার পরীক্ষায় বসার বেশ লম্বা আবেদন পত্র জমা পড়েছে।