UGC NET: হঠাৎ বড় বদল নেট পরীক্ষায় আবেদনের সময়সূচিতে, বিস্তারিত জানুন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হঠাৎ বড় বদল নেট পরীক্ষায় আবেদনের সময়সূচিতে, ইউজিসি নেট পরীক্ষা বছরে দুই দফায় নেওয়া হয়। কিন্তু করোনার জন্য ২০২১-র ডিসেম্বর ও ২০২২-এর জুনের পরীক্ষা একসঙ্গে নেওয়া হবে বলে আগেই জানানো হয়েছিল। সেই পরীক্ষায় বসার জন্য আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। অনলাইনেই করা যাবে আবেদন।

আরও পড়ুনঃ দুর্নীতি মুক্ত হতে চায় এসএসসি! পরীক্ষায় আসছে নতুন নিয়ম

আগামী ৩০ মে পর্যন্ত এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউজিসি চেয়ারম্যান তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই কথা জানিয়েছেন। প্রার্থীদের অনুরোধে আবেদনের এবং ফি জমা দেওয়ার তারিখ বাড়ানো হয়েছে বলে তিনি জানান। শুধু তাই নয় যাঁরা ফর্ম ফিলআপ করে ফেলেছেন তাঁরাও সংশোধনও করতে পারবেন।

হঠাৎ বড় বদল নেট পরীক্ষায় আবেদনের সময়সূচিতে, বিস্তারিত জানুন

ইউজিসি নেট (UGC NET) পরীক্ষার আবেদনের শেষ তারিখ ছিল আজ, অর্থাৎ ২৩ তারিখ। কিন্তু সেই সময় বাড়িয়ে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত করা হয়েছে। প্রার্থীরা তাঁদের আবেদনপত্র অফিসিয়াল ওয়েবসাইট- ugcnet.nta.nic.in-এ দিতে পারবেন।

হঠাৎ বড় বদল নেট পরীক্ষায় আবেদনের সময়সূচিতে

হঠাৎ বড় বদল নেট পরীক্ষায় আবেদনের সময়সূচিতে, বিস্তারিত জানুন

কীভাবে আবেদন করবেন? (UGC NET)

যাঁরা এখনও আবেদন করেননি দেরি না করে আজই করে সেরে ফেলুন কাজটি-

  • আবেদন করার জন্য ugcnet.nta.nic.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন।
  • হোম পেজে প্রদর্শিত ‘UGC NET December 2021/ June 2022 Registration’ লিঙ্কে ক্লিক করুন।
  • একটি নতুন পেজ খুলে যাবে
  • সেখানে নিজের ব্যক্তিগত বিবরণ পূরণ করুন এবং রেজিস্ট্রেশন করুন।
  • রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে লগইন করুন
  • যে ফর্মটি আসবে সেটি পূরণ করুন, ছবি আপলোড করুন এবং অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন।
  • তারপর আবেদন ফি জমা করুন অনলাইনে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর