Jadavpur University: ধর্ষণে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ছাত্রীকে কোয়ার্টার থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের (Rape) চেষ্টার ঘটনায় অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে পদক্ষেপ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশানাল রিলেশন বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে। শনিবারের এই ঘটনায় রবিবার উত্তাল ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

আরও পড়ুনঃ দেশে ফিরছে কোভিড আতঙ্ক! আক্রান্ত বেড়ে ১৭ হাজার

সেই ঘটনার জেরে সোমবার থেকে অভিযুক্ত ওই অধ্যাপকের জন্য বন্ধ হয়ে গেল যাদবপুরে দরজা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে খবর, অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করা হবে। এবিষয়ে এক নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ। তিনি আরও জানান, যত দিন না তদন্ত শেষ হচ্ছে, তত দিন পঠনপাঠন সংক্রান্ত কোনও কাজে অভিযুক্ত শিক্ষককে যুক্ত না থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ধর্ষণে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
ধর্ষণে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

যাদবপুর বিশ্ববিদ্যালয় বিগত কয়েক দিনে বেশ কয়েকটি ঘটনার জন্য সংবাদের শিরোনামে। সেই তালিকায় যুক্ত হয়েছিল শনিবারের ঘটনা। অভিযোগ ছিল, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ করার চেষ্টা করেন এক অধ্যাপক। অভিযুক্ত অধ্যাপক ইন্টারন্যাশানাল রিলেশন বিভাগে পড়ান। ওই বিভাগেরই এক ছাত্রীর অভিযোগ, অধ্যাপক তাঁকে কোয়ার্টারে ডেকেছিলেন গবেষণাপত্র নিয়ে আলোচনার জন্য। ওই অধ্যাপকের অধীনেই গবেষণা করছিলেন ছাত্রী।

ধর্ষণে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

ধর্ষণে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
ধর্ষণে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

তিনি গবেষণাপত্র নিয়ে আলোচনা করতে অধ্যাপকের কোয়ার্টারে যান শনিবার দুপুরে। কিন্তু অভিযোগ অধ্যাপক তাঁর শ্লীলতাহানি করেন। এমনকি তাঁকে ধর্ষণের চেষ্টাও তিনি করেছেন বলে অভিযোগ জানিয়েছেন ওই তরুণী। কোনওরকমে অধ্যাপকের কোয়ার্টার থেকে পালিয়ে বেঁচেছেন তিনি, বাঁচিয়েছেন নিজের সম্মান।

অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এবার সেই অধ্যাপকের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে চলেছে কর্তৃপক্ষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত