Covid Update: দেশে ফিরছে কোভিড আতঙ্ক! আক্রান্ত বেড়ে ১৭ হাজার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে ফিরছে কোভিড আতঙ্ক! দৈনিক সংক্রমণ একধাক্কায় বেড়ে আবারও ১৭ হাজারের ঘরে। তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পর জুনের শুরু থেকে আবারও লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। ধীর গতিতে হলেও সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য কোভিডবিধি এবং বুস্টার ডোজে অনীহাই মূল কারণ বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের মামলা করলেন শিন্ডে, পাল্টা বম্বে হাইকোর্টে উপস্থিত ঠাকরে

দেশের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড পজিটিভ ১৭ হাজার ৭৩ জন। মহামারীর বলি ২১ জন। হু হু করে বাড়ছে অ্যাকটিভ কেস। সোমবার তা ছাড়িয়ে গেল ৯৪ হাজার।

1 26

রবিবার যা ছিল ৯২ হাজারের সামান্য বেশি। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৫,২০৮ জন। শতকরা হিসেবে ৯৮.৫৭ শতাংশ। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৪ কোটি ২৭ লক্ষ ৮৭ হাজার ৬০৬।

দেশে ফিরছে কোভিড আতঙ্ক! আক্রান্ত বেড়ে ১৭ হাজার

মৃত্যু হয়েছে মোট ৫,২৫০২০ জনের, মোট আক্রান্তের ১.২১ শতাংশ।দেশের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে। শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্ত প্রায় সাড়ে ৬ হাজার।

3 26

দেশে ফিরছে কোভিড আতঙ্ক! আক্রান্ত বেড়ে ১৭ হাজার

এখনও পর্যন্ত ১৯৭ কোটি ১১ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই আড়াই লক্ষের কাছাকাছি ডোজ পেয়েছেন দেশবাসী। বয়স্কদের বুস্টার ডোজ এবং ১৮ ঊর্ধ্বদের প্রিকশন ডোজ দেওয়ার কাজ চলছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত