বিষয় নির্বাচন এবার নবম শ্রেণি থেকেই! সুপারিশ সিলেবাস কমিটির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আমূল বদলে যাচ্ছে বর্তমান শিক্ষাব্যবস্থা। একাদশ আর নয়, বিষয় নির্বাচন এবার নবম শ্রেণি থেকেই হবে। এমনই সুপারিশ সিলেবাস কমিটির। অদূর ভবিষ্যতে নবম শ্রেণি থেকেই ছাত্রছাত্রীদের পছন্দের স্ট্রিম (কলা, বাণিজ্য, বিজ্ঞান) বেছে নেওয়ার সুযোগ দেওয়া দিতে হবে। নবগঠিত সিলেবাস কমিটির অভ্যন্তরীণ বৈঠকে এমনই প্রস্তাবের কথা উঠে এসেছে।

আরও পড়ুনঃ অপারেশনে একবারেই সারবে না রোগ, ফের আন্দোলনে বসতে চান অনুপ

কেন্দ্রীয় সরকার যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছে, তাতেও এই ধরনের প্রস্তাব ছিল। তবে রাজ্য সরকার অন্ধভাবে জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে চায় না। আর তাই পর্যালোচনার জন্য বিশেষ কমিটি। নেওয়া হবে তাদের সুপারিশ। যদিও নবম শ্রেণি থেকে বিষয়ধারা নির্বাচনের জন্য প্রাথমিক প্রয়োজন সিলেবাসে বদল। সেই কথাবার্তাই ইতিমধ্যেই হয়ে গিয়েছে।

10 20

সিলেবাস কমিটির এক সদস্য বলেন, ‘যারা ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়তে চায়, তাদের কলাবিভাগের বিষয়গুলি অত বিস্তারিত না পড়লেও চলে। আবার বাণিজ্য যাদের পছন্দের স্ট্রিম, তারা কেনই বা পদার্থবিদ্যার খুঁটিনাটি পড়বে? তার চেয়ে নিজস্ব বিষয় নিয়ে ছোটবেলা থেকে পড়াশোনা করলেই কেরিয়ারে সুবিধা হবে।

11 20

যদিও শিক্ষামহলের রক্ষণশীল শ্রেণি এটাকে কীভাবে গ্রহণ করে, সেটাও একটা দেখার বিষয়।’ বর্তমানে আইসিএসই বা সিবিএসই স্কুলগুলির পড়ুয়ারাও একইভাবে বিষয় বাছাই করে নিতে পারে নবম শ্রেণি থেকে।

12 19

বিষয় নির্বাচন এবার নবম শ্রেণি থেকেই! সুপারিশ সিলেবাস কমিটির

কেন্দ্রীয় সরকার যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছে, তাতেও এই ধরনের প্রস্তাবসব ঠিক থাকলে রাজ্য বোর্ডও সেই পথে হাঁটতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত