CBSE Syllabus: আমূল পরিবর্তন CBSE-র পাঠ্যক্রমে, পাল্টে গেল অনেক কিছুই

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আমূল পরিবর্তন CBSE-র পাঠ্যক্রমে। ২০০২ সালের গুজরাট দাঙ্গা, মুঘল কোর্ট, ঠান্ডা লড়াই, জরুরি অবস্থার মতো বিষয়গুলি বাদ পড়ল এনসিআরটির দ্বাদশের পাঠ্যসূচি থেকে।

আরও পড়ুনঃ অগ্নিবীরদের চাকরির ঢালাও প্রতিশ্রুতি, চাকরি শেষে কোথায় ফের কাজ পাবেন তাঁরা?

এই বিষয়গুলিকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দেওয়া হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের সূচি থেকে সিবিএসই বাদ দিয়েছে মোঘল দরবার থেকে ঠান্ডা লড়াই, অ্যাফ্রো-এশিয়ান ইসলামিক সাম্রাজ্যসহ আরও অনেক কিছু।

পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে গণতন্ত্র ও বৈচিত্র্য এবং দশম শ্রেণির সাহিত্যে ফৈজ আহমেদ ফৈজের দুটি কবিতার অনুবাদ বা দেওয়া হয়েছে।

আমূল পরিবর্তন CBSE-র পাঠ্যক্রমে, পাল্টে গেল অনেক কিছুই

এই বিষয়গুলি বাদ দেওয়ার কারণ হিসেবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের তরফে বলা হয়েছে, এই বিষয়গুলির কিছু অপ্রাসঙ্গিক আবার কিছু বিষয় অন্যান্য শ্রেণিতে পড়ানো হয়ে গিয়েছে ইতিমধ্য়েই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর