নজরবন্দি ব্যুরোঃ অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশব্যাপী চলা হিংসাত্মক আন্দোলনের প্রেক্ষিতে সঙ্কটমোচনের পথ খুঁজছে কেন্দ্র। এ বার অবসর নেওয়া অগ্নিবীরদের চাকরির সুযোগ করে দিতে এগিয়ে এল কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক। শনিবার সংশ্লিষ্ট মন্ত্রক জানাল, তাদের মোট ৬টি বিভাগে কাজের সুযোগ থাকবে অগ্নিবীরদের।
আরও পড়ুনঃ একই পরিবারে ১৩ জনের চাকরি, পরেশের জুতোয় পা গলিয়েছিলেন পার্থও!
একই রকম ঘোষণা নিয়ে এগিয়ে এল ক্রীড়া মন্ত্রকও। এ নিয়ে টুইট করেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানান, অগ্নিবীররা চার বছর প্রশিক্ষণের পর ক্রীড়া মন্ত্রকেও কাজের সুযোগ পাবেন।
উল্লেখ্য কেন্দ্রের তরফে জানা গিয়েছে, ‘অগ্নিবীর’দের (Agniveers) জন্য প্রতিরক্ষা মন্ত্রকে ১০ শতাংশ পদ সংরক্ষিত থাকবে।
এছাড়া তাঁদের আরও ৬টি মন্ত্রকে নিয়োগ করা হবে। অসামরিক বিমান পরিবহন, অসামরিক প্রতিরক্ষা, উপকূলরক্ষী বাহিনী-সহ ১৬টি প্রতিরক্ষা সংস্থাতেও তাঁদের নিয়োগ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রক বাদে অন্যত্র ১০ থেকে ২৫ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা থাকবে। এছারাও মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ‘অগ্নিবীর’দের নিয়োগ করা হবে ১৬টি ডিফেন্স পাবলিক সেক্টরে।
তালিকায় রয়েছে, হিন্দুস্থান এরোনউটিক্স লিমিটেড (HAL), ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড (BEL)। ভারত আর্থ মুভারস লিমিটেড (BEML), ভারত ডায়নামিক্স লিমিটেড (BDL)। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জেনিয়ার্স লিমিটেড (GRSE) গোয়া শিপইয়ার্ড লিমিটেড (GSL), হিন্দুস্থান শিপইয়ার্ড লিমিটেড (HSL), মাজাগন ডক শিপবিল্ডার্স (MDL),
মিশ্রা ধাতু নিগম লিমিটেড। আর্মউড ভেহিকেল নিগম লিমিটেড (AVNL) অ্যাডভান্স ওয়েপন অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড (AW&EIL), মিউনিশনস ইন্ডিয়া লিমিটেড (MIL), ইয়াত্রা ইন্ডিয়া লিমিটেড (YIL) গিল্ডার্স ইন্ডিয়া লিমিটেড (GIL), ইন্ডিয়া অপটেল লিমিটেড (IOL) এবং ট্রুপ কমফোর্ট লিমিটেড।
অগ্নিবীরদের চাকরির ঢালাও প্রতিশ্রুতি, চাকরি শেষে কোথায় ফের কাজ পাবেন তাঁরা?
গত মঙ্গলবার অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করে প্রতিরক্ষা মন্ত্রক। তার পরই দেশব্যাপী শুরু হয় বিক্ষোভ। এই আন্দোলনের চেহারা কোথাও কোথাও হিংসাত্মক এবং চরম আকার নিচ্ছে। মৃত্যু পর্যন্ত হয়েছে এক আন্দোলনকারীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের সর্বস্তরে প্রচেষ্টা শুরু হয়েছে।



