H S এ ফেল? রিভিউ এবং স্ক্রুটিনির তারিখ ঘোষণা করল উচ্চমাধ্যমিক সংসদ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। গত ১০ জুন পরীক্ষার ফল বেরনোর পর অকৃতকার্য পড়ুয়া এবং অভিভাবকরা পাশের দাবিতে আন্দোলন শুরু করেছেন। কারও দাবি, উত্তরপত্র ঠিক ভাবে দেখা হয়নি।

আরও পড়ুনঃ বৈঠকে আসছেন না অনেকেই, দিল্লির দরবারে মমতার প্রতি অনাস্থা

কেউ দাবি করছেন, পরীক্ষা ভাল দিয়েছিলেন। তার পরেও কী ভাবে অকৃতকার্য হলেন, ভেবে পাচ্ছেন না। এই পরিস্থিতিতে পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্টদের জন্য রিভিউ এবং স্ক্রুটিনির তারিখ ঘোষণা করল উচ্চমাধ্যমিক সংসদ।

H S এ ফেল? রিভিউ এবং স্ক্রুটিনির তারিখ ঘোষণা করল উচ্চমাধ্যমিক সংসদ

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ জুন থেকে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। আবেদন গ্রহণ করা হবে আগামী ৫ জুলাই পর্যন্ত। কিন্তু যে কোনও আবেদন করতে হবে অনলাইনে।

17 7

H S এ ফেল? রিভিউ এবং স্ক্রুটিনির তারিখ ঘোষণা করল উচ্চমাধ্যমিক সংসদ

18 6

অফলাইনে কোনও রিভিউ এবং স্ক্রুটিনি হবে না জানিয়েছে উচ্চমাধ্যমিক সংসদ। আবেদনকারীরা একই সঙ্গে রিভিউ–স্ক্রুটিনি এবং আরটিআই করতে পারবেন না। বোর্ডের তরফে জানানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব রিভিউ, স্ক্রুটিনি এবং আরটিআইয়ের উত্তর দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর