Mamata Banerjee: বৈঠকে আসছেন না অনেকেই, দিল্লির দরবারে মমতার প্রতি অনাস্থা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলিকে একজোট করতে ২২ টি রাজনৈতিক দলগুলিকে বৈঠকে ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর ২ টো থেকে কনস্টিটিউশন ক্লাবে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। তবে তার আগে বিরোধী পক্ষে যে ছবি ধরা পড়েছে, তা ভাবাচ্ছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কেও। কারণ বৈঠকে আসছেন না অনেকেই।

আরও পড়ুনঃ Bollywood News: আশির দশকের চার অ্যাকশন সুপারস্টার এবার এক সাথে, বলিউডে আসছে ‘বাপ’

শোনা যাচ্ছে, এদিনের বৈঠকে কংগ্রেসের প্রতিনিধিরা উপস্থিত থাকার কারণে বৈঠক থেকে সএ দাঁড়াল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি এবং আম আদমি পার্টি। একই কারণ দেখিয়ে সরে দাঁড়াল শিরোমণি আকালি দল। কারণ, পাঞ্জাবে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই এবং আপ এবং আকালি দলের। কংগ্রেস থেকে ভিন্ন মেরুতে অবস্থানকারী এই দলগুলিকে একজোট করার কাজে সফল হলেন না মমতা। তেলেঙ্গানায় কংগ্রেস বিরোধী আসনে থাকায় বৈঠক থেকে সরে দাঁড়ালেন কে চন্দ্রশেখর রাও।

MBKCR

অন্যদিকে পড়শি হলেও মমতার ডাকা বৈঠক এড়িয়ে গেলেন নবীন পট্টনায়কও। রাষ্ট্রপতি নির্বাচনে নবীন পট্টনায়কের দল একমাত্র তুরুপের তাস। তাই তাঁকে দলে টানতে মরিয়া দুই শিবির। কারণ, এনডিএ সমর্থিত প্রার্থীকে সমর্থনের জন্য পা বাড়িয়ে রয়েছেন ওয়াইএসআর কংগ্রেস।  কংগ্রেসের কারণেই কী তিনি বৈঠক এড়ালেন নবীন পট্টনায়ক? নাকি গতবারের মতো এবারেও এনডিএ শিবিরের প্রার্থীকে সমর্থন করবেন তিনি? জল্পনা শুরু রাজনৈতিক মহলে।

বৈঠকে আসছেন না অনেকেই, ফের বিরোধী জোটে ফাটল 
বৈঠকে আসছেন না অনেকেই, ফের বিরোধী জোটে ফাটল 

তবে এদিনের বৈঠকে উপস্থিত থাকার কথা শরদ পাওয়ারের। গতকালই দিল্লি উপস্থিত হয়ে পাওয়ারের বাসভবনে একপ্রস্থ বৈঠক সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।বৈঠকে উপস্থিত থাকার কথা নাম প্রতিনিধিদের৷ উপস্থিত থাকার কথা এইডি দেবেগৌড়া, এইচ ডি কুমারস্বামী।

বৈঠকে আসছেন না অনেকেই, ফের বিরোধী জোটে ফাটল 

বৈঠকে আসছেন না অনেকেই, ফের বিরোধী জোটে ফাটল 
বৈঠকে আসছেন না অনেকেই, ফের বিরোধী জোটে ফাটল 

উপস্থিত থাকবেন আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরী এবং পিডিপি প্রধান মেহবুবা মুফতি। ডিএমকের তরফে টিআর বালুর উপস্থিত থাকার কথা রয়েছে। উপস্থিত থাকবে সমাজবাদী পার্টি এবং ন্যাশনাল কনফারেন্সের প্রতিনিধিরা। অন্যদিকে, বৈঠকে উপস্থিত থাকবে কংগ্রেস। কংগ্রেস নেতাদের তরফে থাকার কথা জয়রাম রমেশ, মল্লিকাজুন খাড়গে এবং রণদীপ সিং সুরজেওয়ালা। শিবসেনার তরফে উদ্ধভ ঠাকরে নিজে উপস্থিত না থাকলেও শিবসেনার কোনও প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত