নজরবন্দি ব্যুরোঃ জি স্টুডিওর সহযোগিতায় আশির দশকের চার অ্যাকশন তারকাকে নিয়ে নির্মিতব্য এই বলিউড ধামাকার নাম ‘বাপ’। বিবেক চৌহান পরিচালিত এই সিনেমার মাধ্যমে একসাথে পর্দায় আসছেন মিঠুন চক্রবর্তী, সানি দেওল, সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফ।
আরও পড়ুনঃ কাশ্মীরে সেই ব্যাংক ম্যনেজারকে খুন করা জঙ্গিকে খতম করল কাশ্মীর পুলিশ


মুম্বইয়ের একটি স্টুডিও সহ একাধিক লোকেশনে সিনেমাটির শুটিং করা হবে বলে জানা গেছে। ছবিটির সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ৮০ দশকের অ্যাকশন সিনেমার চার কিংবদন্তী অভিনেতাকে নিয়ে নির্মিত সিনেমার নাম ‘বাপ’ খুবই উপযুক্ত একটি নাম।

সিনেমাটিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, সানি দেওল, সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফ। আগামী ১৪ই জুন মুম্বাইয়ের শিডিউল দিয়ে শুরু হবে শুটিং। ‘আশির দশকের চার অ্যাকশন তারকাকে নিয়ে বলিউড ধামাকা ‘বাপ’ মুক্তি পাবে ২০২৩ সালে।



এ প্রসঙ্গে সুত্রের খবর, নির্মাতারা সিনেমাটি বড় কোন উৎসবে মুক্তি পাবে বলে প্ল্যান করেছেন। সব অ্যাকশন প্রেমীদের জন্য সিনেমাটি বিশেষ কিছু হতে যাচ্ছে।

আশির দশকের চার অ্যাকশন সুপারস্টার এবার এক সাথে, বলিউডে আসছে ‘বাপ’
বর্তমান সময়েও এই তারকাদের নিজস্ব একটি ভক্ত সমাজ রয়েছে বলে মনে করছেন নির্মাতারা। তাই বড় আয়োজনে ছবিটি দর্শক গ্রহণযোগ্যতার ব্যাপারে প্রযোজকরা খুবই আত্মবিশ্বাসী।







