নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার গভীর রাতে সোপিয়ানে দুই জঙ্গিকে খতম করল কাশ্মীর পুলিশ। খতম হওয়া দুই জঙ্গির মধ্যে একজন গত ২ জুন কুলগামে এক ব্যাঙ্কে ঢুকে ম্যানেজারকে গুলি করে খুন করেছিল। কাশ্মীর পুলিশ টুইট করে একথা জানিয়েছে।
আরও পড়ুনঃ দাবদাহ থেকে মুক্তির পথে দক্ষিণবঙ্গ, আজও কি বৃষ্টি হবে কোলকাতায়?


পুলিশ জানিয়েছে, মহম্মদ লোন নামের জঙ্গিটিই ২ জুন কুলগামে ব্যাঙ্ক ম্যানেজার বিজয় কুমারকে খুন করেছিল। অপর জঙ্গির নাম তুফেইল গানাই। ঘটনাস্থল থেকে একটি একে ৪৭ রাইফেল ও আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ জুন কুলগামের এক ব্যাংকে ঢুকে গুলি চালায় জঙ্গিরা। সেই সময়ই মারা যান বিজয় কুমার নামের ওই ব্যাংক ম্যানেজার। রাজস্থানের হনুমানগড় থেকে তিনি ওই অঞ্চলে পোস্টিং পেয়েছিলেন। গত বছর থেকেই ভিন রাজ্যের অধিবাসীদের উপরে হামলার ঘটনা বারবার ঘটনা ঘটেছে উপত্যকায়।



কুলগামের ওই ঘটনা তারই সাম্প্রতিকতম উদাহরণ। অবশেষে সেই ঘটনার ঘাতক জঙ্গিকে গুলি করে মারল কাশ্মীর পুলিশ।

কাশ্মীরে সেই ব্যাংক ম্যনেজারকে খুন করা জঙ্গিকে খতম করল কাশ্মীর পুলিশ
এর আগে সোমবার গভীর রাতেও শ্রীনগরের বেমিনা এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াই চলে জঙ্গিদের। তাতে খতম হয় দুই পাকিস্তানি–সহ তিন জঙ্গি। আহত হন এক পুলিশকর্মীও। জানা গিয়েছে, অমরনাথ যাত্রায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল খতম হওয়া পাক জঙ্গিরা।







