নজরবন্দি ব্যুরো: ভারতীয় ফুটবলের উন্নতির জন্য একাধিক সিদ্ধান্ত নিয়েছে সর্ব ভারতীয় ফুটবল সংস্থা।
জানা গিয়েছে, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জনের আগে পর্যন্ত কঠিন ক্রীড়াসূচির মধ্যে দিয়ে যেতে হবে ভারতীয় ফুটবল দলকে। জুন মাসে ইন্টার কন্টিনেন্টাল কাপ থেকে যাত্রা শুরু করবে ভারতীয় দল। বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন ফেডারেশনের মহাসচিব সাজি প্রভাকরণ।
আরও পড়ুন: হু হু করে বাড়বে বঙ্গের তাপমাত্রা! জারি তাপপ্রবাহের সতর্কতা, কবে নামবে বৃষ্টি?



৬০ থেকে ৮০ দশক পর্যন্ত ভারতীয় দলের ক্রীড়াসূচিতে অন্যতম টুর্নামেন্ট ছিল মালয়েশিয়ার মারডেকা কাপ। দীর্ঘ বছর বন্ধ থাকার পর এই বছর আবার এই কাপ শুরু হচ্ছে। তার সঙ্গে সঙ্গে চলতি বছর ব্যাংককে কিংস কাপ খেলবে ভারতীয় ফুটবল দল। আগামী বছরের একেবারে শুরুতে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ।



আর সেই টুর্নামেন্টে ফাইনালে খেলার জন্য ভারতীয় দল কিভাবে নিজেদের প্রস্তুত করছে সেই বিষয়ে প্রশ্ন করা হলে ফেডারেশনের মহাসচিব বলেন, ‘আমরা এই বছরের জুন মাসে ইন্টার কন্টিনেন্টাল কাপ খেলব। এর সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে ভারতীয় পুরুষ দল। তারপরে ব্যাংককে কিংস কাপ খেলবে। তারপর অক্টোবরে মারডেকা কাপ খেলব। এশিয়ান কাপের আগে এক মাসের জন্য আমরা শিবির করতে পারি। তবে সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এশিয়ান কাপের আগে ২ স্পেশাল টুর্নামেন্ট খেলবে ভারতীয় ফুটবল দল, একাধিক সিদ্ধান্ত সংস্থার

এদিকে ভারতীয় ফুটবল ফেডারেশন প্রোজেক্ট ডায়মন্ড নামের এই প্রকল্পের সাহায্যে অনেক ফুটবলার তুলে আনতে চাইছে। আইএসএল, আই লিগে খেলা ক্লাবগুলি এতে সাহায্য করবে ফুটবল ফেডারেশনকে। আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঘরোয়া লিগে খেলতে পারবে না কোনও বিদেশি ফুটবলার। দেশের ফুটবলারদের বেশি প্রাধান্য দেওয়ার জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা।







