তবে সিরিয়ার সঙ্গে ড্র করলেও লাভ হবে না। সে ক্ষেত্রে তৃতীয় স্থানে শেষ করতে পারবে না ভারত। বিদায় নিতে হবে এ বারের এএফসি এশিয়ান কাপ থেকে। তাই এশিয়ান কাপে টিকে থাকতে গেলে লিগের শেষ ম্যাচ জিততেই হবে সুনীলদের।
ভারতীয় ফুটবলের উন্নতির জন্য একাধিক সিদ্ধান্ত নিয়েছে সর্ব ভারতীয় ফুটবল সংস্থা।
জানা গিয়েছে, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জনের আগে পর্যন্ত কঠিন ক্রীড়াসূচির মধ্যে দিয়ে যেতে হবে ভারতীয় ফুটবল দলকে। জুন মাসে ইন্টার কন্টিনেন্টাল কাপ থেকে যাত্রা শুরু করবে ভারতীয় দল। বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন ফেডারেশনের মহাসচিব সাজি প্রভাকরণ।
প্রথম গোলের জন্যে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারত তথা সুনীল কে। মাত্র ১২ মিনিটেই বক্সের ভেতরে লিস্টন ফাউল করেন কম্বোডিয়ার চোউন চানচাভ। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। সুনীল শট নেন। সাথে সাথেই গোল আর কানফাটানো চিৎকার মাঠ জুড়ে।
তবে যুবভারতী ক্রিড়াঙ্গনে বিভ্রাটের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে বহু বার যুবভারতীর আলো নিভেছে। বেশির ভাগ সময়ে খেলা চলাকালীন। কিছুদিন আগে জাপানের বিরুদ্ধে প্রি-ওয়ার্ল্ড কাপের ম্যাচে আলো নিভে গিয়েছিল যুবভারতীতে। পরিকাঠামোগত দিক থেকে যে আয়োজকরা যে কতটা উদাসীন সেটা আজ আবার প্রমান হয়ে গেল।