AFC Asian Cup: জোড়া গোলে যুবভারতী মাতালেন সুনীল, জয় দিয়ে যাত্রা শুরু ভারতের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুনীলের জোড়া গোলে কম্বোডিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথম ম্যাচে জিতল ভারত। এই দুটি গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবলে ৮২টি গোল হয়ে গেল সুনীলের। তবে আজকের ম্যাচে কমপক্ষে আরও ২টি গোলের সুযোগ নষ্ট করেছে টিম ইন্ডিয়া। ভারতীয় দল খেলতে নামার আগেই যুবভারতীতে উপস্থিত সমর্থকদের সমর্থন চেয়েছিল। সেই সমর্থন ভরপুর মিললেও দর্শকদের মন ভরাতে পারেনি ভারতীয় ফুটবল।

আরও পড়ুনঃ যুবভারতীর বুকে জাতীয় সঙ্গীত বিভ্রাট, আন্তর্জাতিক লজ্জার মুখে কলকাতা।

2023 AFC Asian Cup

আজকের ম্যাচে যাবতীয় আকর্ষণ ছিল সুনীল ছেত্রীকে ঘিরেই। দলের তালিকায় তাঁর নাম ঘোষণা হওয়ামাত্রই মাঠজুড়ে যে চিৎকারটা হল, সেটা বুঝিয়ে দিল যে দর্শকদের আমন্ত্রণ জানিয়ে তিনি ভুল করেননি। এর আগে মুম্বইয়ে ভারতের ম্যাচ থাকাকালীন এক বার সমর্থকদের মাঠে আসার আবেদন করেছিলেন সুনীল। অন্ধেরি স্পোর্টস কমপ্লেক্স ভরে গিয়েছিল সমর্থকে। তবে এদিন যুবভারতী পুরোপুরি না ভরলেও যে পরিমাণ সমর্থক এলেন, তাতে প্রাণ পেল কলকাতার ফুটবল।

sunil chhetri header 2 e1599729337718

প্রথম গোলের জন্যে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারত তথা সুনীল কে। মাত্র ১২ মিনিটেই বক্সের ভেতরে লিস্টন ফাউল করেন কম্বোডিয়ার চোউন চানচাভ। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। সুনীল শট নেন। সাথে সাথেই গোল আর কানফাটানো চিৎকার মাঠ জুড়ে। এরপরে ৫৯ মিনিটের মাথায় ফের গোল করেন সুনীল। ব্রেন্ডনের ক্রস থেকে মাথা ছুঁইয়ে গোল করেন তিনি।

জোড়া গোলে যুবভারতী মাতালেন সুনীল, জয় দিয়ে যাত্রা শুরু ভারতের।

Sunil Chhetri Goals |

উল্লেখ্য, এদিন নজিরবিহীন লজ্জার মুখোমুখি হল ভারত। কার্যত লজ্জায় মুখ পুড়ল দেশের ফুটবল রাজধানী কলকাতার। নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচের নিয়মে অতিথি দলের জাতীয় সঙ্গীত আগে বাজে। কিন্তু এদিন যুবভারতী ক্রিড়াঙ্গনে দেখা গেল ভিন্ন চিত্র। নিয়ম অনুযায়ী কম্বোডিয়ার জাতীয় সঙ্গীত বাজার কথা। সেই মত ঘোষণাও হয়। কিন্তু ঘোষণার পরেও ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগনমন অধিনায়ক জয়হে’ বাজতে শুরু করে দেয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন