এখনো এশিয়ান কাপের পরের রাউন্ডে যেতে পারে ভারত, কিন্তু কী ভাবে

AFC Asian Cup: তবে খাতায় কলমে এখনো এই প্রতিযোগিতায় পরের রাউন্ডে যাবার সুযোগ রয়েছে। আর তার জন্য কিছু অঙ্ক রয়েছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মাত্র পাঁচদিনের ব্যবধানে বদলে গেল পুরো চিত্র। চলতি এএফসি এশিয়ান (Asian Cup) কাপ হার দিয়েই শুরু করেছিল ভারত। তবে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে প্রথম ম্যাচে হারলেও, তাতে লড়াই ছিল। বিপক্ষের রক্ষনে বারবার ঢুকে নিজেদের অস্তিত্ব বুঝিয়ে দেওয়ার তাগিদ ছিল। কিন্তু বৃহস্পতিবার ভারতীয় ফুটবলারদের মধ্যে কোন তাগিদ চোখে পরেনি।

আরও পড়ুনঃ লক্ষ্য বাংলায় অবাধ নির্বাচন, লোকসভার নির্ঘণ্ট প্রকাশের আগেই কাজ শুরু কমিশনের

sunil 1

তাই উজবেকিস্তানের (Uzbekistan) কাছে তিন গোল হজম করে এই টুর্নামেন্টে থেকে কার্যত বিদায় নিল ভারত। তবে খাতায় কলমে এখনো এই প্রতিযোগিতায় পরের রাউন্ডে যাবার সুযোগ রয়েছে। আর তার জন্য কিছু অঙ্ক রয়েছে। সেই জটিল অঙ্ক পার করতে পারলেই সুনীলরা যাবে পরের রাউন্ডে। গ্রুপের মধ্যে তৃতীয় হয়েও শেষ ১৬ তে থাকতে পারে ভারত।

afc

তবে সে ক্ষেত্রে শেষ ম্যাচে সিরিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় দলকে। সিরিয়াকে (Syria) সুনীলেরা হারাতে পারলে ভারতের পয়েন্ট হবে ৩। সে ক্ষেত্রে সিরিয়া আটকে থাকবে ১ পয়েন্টেই। গ্রুপে তৃতীয় স্থান পাবে ভারত। তবে শুধু হারালেই চলবে না ভারত কে তাকাতে হবে অন্য গ্রুপগুলির দিকে। ৬ গ্রুপের এই প্রতিযোগিতাই সব গ্রুপের শীর্ষ স্থানে থাকে ২ টি দল সরাসরি পরের রাউন্ডে যাবে।

এখনো এশিয়ান কাপের পরের রাউন্ডে যেতে পারে ভারত, কিন্তু কী ভাবে

সব গ্রুপের ৩ নম্বর দল গুলির মধ্যে গোলের কমবেশির নিরিখে সেরা ৪ টি দল পরের রাউন্ডে উঠে যাবে। ভারত যদি এই ৩ নম্বর দল হিসেবে সেরা হতে পারে তাহলেই সুনীলরা পরের পর্বে যাবে। তবে সিরিয়ার সঙ্গে ড্র করলেও লাভ হবে না। সে ক্ষেত্রে তৃতীয় স্থানে শেষ করতে পারবে না ভারত। বিদায় নিতে হবে এ বারের এএফসি এশিয়ান কাপ থেকে। তাই এশিয়ান কাপে টিকে থাকতে গেলে লিগের শেষ ম্যাচ জিততেই হবে সুনীলদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন