হু হু করে বাড়বে বঙ্গের তাপমাত্রা! জারি তাপপ্রবাহের সতর্কতা, কবে নামবে বৃষ্টি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দী ব‌্যুরো: হু হু করে বাড়ছে বঙ্গের তাপমাত্রা! দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। সকাল হতেই রোদের তাপ প্রখর। বেলা বাড়ায় সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ বেড়েই চলছে। এই পরিস্থিতিতে নতুন করে ফের বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি তীব্র দাবদাহের সম্ভাবনাও রয়েছে। কিন্তু কবে দেখা মিলবে বৃষ্টির? জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…

আরও পড়ুন: Horoscope: নববর্ষের দ্বিতীয় দিন কেমন যাবে আপনার, দেখুন রাশিফল

WhatsApp Image 2023 04 16 at 11.05.45 AM 2

প্রসঙ্গত, শনিবার, নববর্ষের দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৬ সালে নববর্ষে বঙ্গের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি। যার ফলে প্রায় ৮ বছরে দ্বিতীয় উষ্ণতম নববর্ষ পেল কলকাতাবাসী। কিন্তু এখনই রেহাই মিলবে না। আরও বাড়বে তাপমাত্রা! আজ অর্থাৎ ১৭ এপ্রিল থেকে ফের তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস।

WhatsApp Image 2023 04 16 at 11.05.45 AM 1

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে রাজ্যে গরম ও লু বইবার সম্ভাবনা। বুধবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে রাজ্যে। যদিও এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। উত্তরে স্বাভাবিকের দু-তিন ডিগ্রি উপরে তাপমাত্রা।

হু হু করে বাড়বে বঙ্গের তাপমাত্রা, নতুন সপ্তাহে তীব্র দাবদাহের সম্ভাবনা

WhatsApp Image 2023 04 16 at 11.05.45 AM
হু হু করে বাড়বে বঙ্গের তাপমাত্রা, নতুন সপ্তাহে তীব্র দাবদাহের সম্ভাবনা

আজ, রবিবার কলকাতায় মূলত আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা আরো একটু বাড়বে। কলকাতায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি! আজ সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। তবে এই সপ্তাহেই ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন