গত ২৩ সালে ভারতীয় ক্রিকেট সব ফর্মাটেই প্রথম স্থানে ছিল। এশিয়া কাপ (Asia Cup) এবং বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছিল ভারত। কিন্তু বিশ্বকাপের (World Cup24) ফাইনাল ট্রফি জয় তাদের কাছে অধরাই থেকে গেছে। বছরের শেষে দক্ষিণ আফ্রিকার (South Afrika) কাছে প্রথম টেস্টে লজ্জাজনক করেছে টিম ইন্ডিয়া (Team India)। শুরু হয়েছে নতুন বছর আর এই বছরেই ভারতের তিনটি লক্ষ্য রয়েছে।
আরও পড়ুন: ভারতের মুকুটে নতুন পালক, বছরের প্রথম দিন কৃষ্ণগহ্বর খুঁজতে পাড়ি দিল ইসরোর স্যাটেলাইট



আর এই লক্ষ্য গুলি হল ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ম্যাচের টেস্ট সিরিজ। গত ২০২১-২১শে ভারত সফরে এসে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল ইংল্যান্ড। এবার পাঁচ ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে ভারতের মাটিতে। টেস্ট জয়ের লক্ষ্যেই নামবে রোহিত বাহিনী। ভারতের সামনে দ্বিতীয় লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ।



২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup) চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কিন্তু তারপর থেকে এই ফরমেটে আর তারা বিশ্বজয়ী হতে পারেনি। এবছর জুন মাসে আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের শুরু হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বকাপের আসর। ভারত চাইবে ২০০৭-এর পর টি-টোয়েন্টি ফরমেটে আবার বিশ্ব জয় করতে। এরপরে বর্ডার গাভাস্কার ট্রফি (Border Gavaskar Trophy)।
২০২৪ ২৫ মরশুমে বর্ডার গাভাস্কার ট্রফিতে এবার পাঁচটি ম্যাচ খেলবে। ২০২৪-এ নভেম্বর মাসে শুরু হবে এই গজের দুধ যুদ্ধ। ২০১৬-১৭ মরশুমে অস্ট্রেলিয়ায় (Australia) গিয়ে দুই এক ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। এরপর ২০১৮-১৯ এ ঘরের মাঠে সিরিজ জিতেছিল ভারত। আবার ২০২০-২১ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফল ছিল ভারতের পক্ষে।
নতুন বছরে তিনটি লক্ষ্য নিয়ে এগোবে বিরাট-রোহিতরা, কী সেই তিন লক্ষ্য

আর এবার যদি অস্ট্রেলিয়ায় গিয়ে জেতার ধারাবাহিকতা বজায় রাখতে পারে ভারত তাহলে অধিনায়ক হিসেবে এক অন্য রকম নজির গড়বেন রোহিত শর্মা (Rohit Sharma)। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই ভারতীয় দলকে এই তিন প্রতিযোগিতায় জেতার জন্য প্রস্তুত হতে হবে।







