ভারতের মুকুটে নতুন পালক, বছরের প্রথম দিন কৃষ্ণগহ্বর খুঁজতে পাড়ি দিল ইসরোর স্যাটেলাইট

ISRO: এ ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণে ভারত বিশ্বে দ্বিতীয় স্থান পাকা করে নিল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বছরের প্রথম দিনই ব্ল্যাক হোল (black hole) বা কৃষ্ণগহ্বর খুঁজতে মহাকাশে পাড়ি দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর স্যাটেলাইট এক্সপোস্যাট (ISRO’s satellite Exposat)। এটি ভারতের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট, যা বিশ্বে দ্বিতীয়। সোমবার সকাল ৯টা ১০ মিনিটে কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ(launch) করা হয়েছে। তার আগের কয়েক মুহূর্ত একেবারে দমবন্ধ করে ইসরোর কন্ট্রোল রুমে অপেক্ষার প্রহর কাটান বিজ্ঞানীরা।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১ জানুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

black

উল্লেখ্য, এ ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণে ভারত বিশ্বে দ্বিতীয় স্থান পাকা করে নিল। এর আগে একমাত্র আমেরিকার (USA) দখলে ছিল এই সাফল্য। ইসরো (ISRO) সূত্রে খবর টানা ২১ মিনিট উড়ে এই রকেট পৌঁছে যাবে ৬৫০ কিলোমিটার উচ্চতায়। তারপর এটি তার কক্ষপথে স্থির হবে।

black1

মোট ৭৪০ কোটি ওজন নিয়ে উড়ে গেল পিএসএলভি -সি৫৮ (PSLV-C59)। গত বছর ইসরোর মুকুটে উঠেছিল দুটি পালক। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান নামিয়েছিল ইসরো। পাশাপাশি সূর্য অভিযানে পাঠিয়েছিল আদিত্য এল ওয়ান।

ভারতের মুকুটে নতুন পালক, বছরের প্রথম দিন কৃষ্ণগহ্বর খুঁজতে পাড়ি দিল ইসরোর স্যাটেলাইট

blck

প্রসঙ্গত নিউট্রন কণার গাঢ় ঘনত্ব তৈরি করে নিউট্রন স্টার। তারার মৃত্যু হলে তৈরি হয় কৃষ্ণ গহ্বর। এক আকর্ষণ শক্তি এতটাই বেশি যে এর মধ্যে দিয়ে আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না। অন্যদিকে, নিউট্রন স্টারের ঘণত্ব অত্যন্ত বেশি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত