নজরবন্দি ব্যুরোঃ প্যানিক অ্যাটাক হচ্ছে একটি ভয়ঙ্কর অসুখ। এই মানসিক রোগ থেকে নিষ্কৃতি পাওয়া খুব একটা সহজ কাজ নয়। যারা এই রোগে ভোগে তাদের একমাত্র জানেন এটি কতটা কষ্টকর। অ্যংজাইটি ডিজঅর্ডারের কারনে ঘটিত এই রোগ থেকে মুক্তি পেতে এই কয়েকটি টিপস কাজে আসতে পারে। জানুন সেগুলি কি কি?
আরও পড়ুনঃ ঠাণ্ডা-গরমে শরীর খারাপ? উৎসবের মরশুমে সুস্থ থাকতে মেনে চলুন কয়েকটি টিপস


প্যানিক অ্যাটাক আসলে কী?
প্যানিক অ্যাটাক আসলে মানুষের মনের মধ্যে কোন ভীতিকর বা উদ্বেগের অনুভূতি। এই রোগ আট থেকে আশি যেকোনো ব্যাক্তিরই হতে পারে।



ঠিক কী কারনে প্যানিক অ্যাটাক হয়?
কোন কঠিন মানসিক চাপযুক্ত পরিস্থিতির শিকার হলে প্যানিক অ্যাটাক হতে পারে। তবে এমনটা নয় যে শুধুমাত্র কোন বর্তমান ঘটনা থেকেই প্যানিক অ্যাটাক হতে পারে। অতীতে ঘটে যাওয়া কোন স্মৃতি থেকে হতে পারে এই মানসিক চাপ। উদাহরন স্বরূপ, বাড়িতে বা স্কুলে কোনো কঠিন অভিজ্ঞতা, কিংবা কোন প্রিয়জনের মৃত্যু। দীর্ঘসময় ধরে কোন নির্যাতন বা অবহেলার মত ঘটনার সাক্ষী হলে। বা কোন প্রিয়মানুষের আঘাত।

উপসর্গ?
শ্বাস কষ্ট
মাথা ব্যাথা
হার্টবিট বেরে যাওয়া
হাতে পায়ে কাপুনি
অতিরিক্ত ঘাম হওয়া
পেট ফেঁপে যাওয়া
প্যানিক অ্যাটাক হলে নিজেকে কীকরে সামলাবেন? জানুন সমাধান

সমাধান
পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন। সেই স্থান আপনাকে কষ্ট দেয়, তা এড়িয়ে চলুন। যেই মানুষের থেকে আপনার কষ্ট হয় তাকেও ত্যাগ করুন, তা সে যতই প্রিয় হোক না কেন।
মদ্যপান বা কোন নেশাজাত দ্রব্য সেবন করা থেকে বিরত থাকুন।
যোগা করুন
নিয়মিত শরীরচর্চা শুরু করুন।
অতিরিক্ত চিন্তা করবেন না।
তবে এই রোগকে কিন্তু অবহেলা করবেন না। প্রাথমিক চিকিৎসায় যদি এই রোগ না সারে তাহলে অবশ্যই কোন বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারন মানুষ শারীরিক রোগকে যতটা প্রাধান্য দেয়, মানসিক রোগকে ততটা গুরুত্ব দেয় না। তবে দীর্ঘদিন জাবত এই রোগ ফেলে রাখলে কিন্তু বড় কোন ক্ষতি হয়ে যেতে পারে।







