Health Tips: ঠাণ্ডা-গরমে শরীর খারাপ? উৎসবের মরশুমে সুস্থ থাকতে মেনে চলুন কয়েকটি টিপস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কয়েকদিন আগেই দুর্গা পুজো কাটল। উমা কৈলাসে ফিরে গেলেও উৎসবের আমেজ এখনও কাটেনি। আজ কোজাগরী লক্ষ্মী পুজো, কয়েকদিন পরই কালী পুজো, দীপাবলি, ক্রিস্টমাস। এই সময়ে ব্যস্ততার কারণে শরীরের খেয়াল রাখা হয় না। এদিকে আবার আবহাওয়ার পরিবর্তনের কারণে ঠাণ্ডা-গরম লেগেই রয়েছে। তবে উৎসবের মাঝে অসুস্থ হলে কি চলে? তাই নিজেদের সুস্থ রাখতে মেনে চলুন এই কয়েকটি টিপস।

আরও পড়ুন: “লুকিং ফর অ্যা রীল পার্টনার কাম গ্রুম…” একেমন বিয়ের বিজ্ঞপ্তি?

আবহাওয়া পরিবর্তনের মুখে জ্বর-সর্দি হওয়া খুব সাধারণ। সকালে রোদের তেজে গরম লাগে আবার রাতে শীতের অনুভূতি। এরফলে অনেকরই সর্দি, জ্বরে ভুগতে থাকেন। গরমের মধ্যে চুমুক দেবেন ঠান্ডা পানীয় বা আইসক্রিমে। এতে আপনার গলা ব্যথা, কাশি শুরু হয়ে যেতে পারে। জেনে নিন কোন কোন টিপস মাথায় রাখবেন।

ঠাণ্ডা-গরমে শরীর খারাপ? উৎসবের মরশুমে সুস্থ থাকতে মেনে চলুন কয়েকটি টিপস

হাতের তালুতে সবথেকে বেশি জীবাণু থাকে। তাই সবসময় খাবার খাওয়ার আগে হাত ধুয়ে নিন। সাবান জল দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোয়া দরকার। এতে সংক্রমণের ঝুঁকি কমানো যায়। তবে রাস্তায় বেরোলে সবসময়ে হাত ধোয়া সম্ভব নয়, সেক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার রাখতে পারেন।

ঠাণ্ডা-গরমে শরীর খারাপ? উৎসবের মরশুমে সুস্থ থাকতে মেনে চলুন কয়েকটি টিপস

ডায়েটের সঙ্গে অবহেলা করলেই রোগের ঝুঁকি বাড়বে। তাই এই সময় রোজ খাবার পাতে ভিটামিন সি, ভিটামিন ডি, প্রোবায়োটিক ও জিঙ্ক সমৃদ্ধ খাবার রাখুন। এগুলি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে। বিশেষত জ্বর-সর্দির মতো ভাইরাস গঠিত সংক্রমণের হাত থেকে রক্ষা করবে। অসুস্থ হতে না চাইলে স্বাস্থ্যকর লাইফস্টাইল মেনে চলুন। নিজেকে সুস্থ রাখতে জীবনযাপন নিয়ন্ত্রণে থাকা জরুরী, যেমন প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ঘুম, স্বাস্থ্যকর খাওয়া-দাওয়া আর শরীরচর্চা।

ঠাণ্ডা-গরমে শরীর খারাপ?, উৎসবের মরশুমে সুস্থ থাকতে মেনে চলুন কয়েকটি টিপস

ঠাণ্ডা-গরমে শরীর খারাপ? উৎসবের মরশুমে সুস্থ থাকতে মেনে চলুন কয়েকটি টিপস
ঠাণ্ডা-গরমে শরীর খারাপ? উৎসবের মরশুমে সুস্থ থাকতে মেনে চলুন কয়েকটি টিপস

এই সময় যত বেশি ভিড় এড়িয়ে চলবেন তত আপনার স্বাস্থ্যের জন্য ভালো। ভিড়ের মধ্যে বহু মানুষের ঘাম, শ্বাস-প্রশ্বাস সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তোলে। ভিড়ে যাওয়ার জন্য মাস্ক ব্যবহার করতে পারেন। এমনই কিছু নিয়ম মেনে চললেই আপনার শরীরে রোগের ঝুঁকি কমবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত