নজরবন্দি ব্যুরোঃ মাংস খেতে ভালোবাসে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে নেই। আর আজ হচ্ছে শনিবার মানে সপ্তাহের শেষ দিন আর আজকের দিনে বাড়িতে বানিয়ে নিয়ে মুরগির একটি অন্য ধরনের রেসিপি বানিয়ে ফেলুন মুরগি পোস্ত। কিন্তু কি করে বানাবেন? দেখে নিন সেই রেসিপি এক নজরে।
আরও পড়ুনঃ তুলার আয় বাড়বে, ব্যয় বাড়বে মিথুনের, দেখুন রবিবারের রাশিফল


উপকরণ
মাংস
পেঁয়াজ
আদা
রসুন

নুন
লঙ্কা
পোস্ত বাটা
নারকেলের দুধ
প্রথমে চিকেন গুলো ভালো করে ধুয়ে নিন। এরপর চিকেন গুলো ভালো করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নিন। এরপর কড়াই নিয়ে নিন কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিন। এরপর কড়াই এর মধ্যে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে অল্প পরিমাণে নুন এবং হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর মশলা কষে গেলে তার মধ্যে সিদ্ধ মাংসগুলো দিয়ে দিন।


সপ্তাহান্তে বাড়িতে বানিয়ে খান মুরগি পোস্ত, রইল রেসিপি

এরপর সিদ্ধ মাংস গুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিন। এরপর মাংসের মধ্যে পোস্ত বাটা এবং নারকেলের দুধ দিয়ে আধাঘন্টা কষিয়ে নিন। এরপর মশলা কষা হয়ে গেলে, যখন দেখবেন মশলা থেকে তেল বেরোনো আরম্ভ হয়েছে বুঝবেন রান্নাটা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিংবা পরোটার সাথে অথবা লুচির সাথে বা অন্য কোন আইটেমের সাথেও পরিবেশন করে দিতে পারেন মুরগি পোস্ত।







