Steamed Chicken: বৃষ্টি ভেজা দিন, পাতে থাকুক এই বিশেষ মুরগি ভাপা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ধুর রোজ রোজ এই একঘেয়ে চিকেন কষা, বা ঝোল কী আর ভাল লাগে? তারপর আজকের মত আবহাওাতে একটু স্পেশাল কিছুতো চাই। আর বৃষ্টির দিনে চিকেনের বিকল্প আর কি হতে পারে?  দেরি না করে চটপট বানিয়ে ফেলুন চিকেন ভাপা। যা খেলে জিভে জল আসতে বাধ্য। দেখুন সেই সহজ রেসিপি।

আরও পড়ুনঃ আলুর এই রেসিপিটি ট্রাই করে দেখুন, জিভে জল আসতে বাধ্য

উপকরন
চিকেন
এলাচ
পোস্ত
নুন
লঙ্কা
হলুদ

images 2 4
তেল
টক দই
কাজু বাদাম
পেয়াজ
আদা
এলাচ

বৃষ্টি ভেজা দিন, বানিয়ে ফেলুন চিকেন ভাপা

download 2 1

প্রনালী
প্রথমে আপনাকে চিকেনগুলো নিয়ে নিতে হবে। এরপর একে একে নুন, লঙ্কা, হলুদ, তেল দিয়ে ভাল করে চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিন। কমপক্ষে আধাঘণ্টা রাখতেই হবে। এরপর একটি প্যান নিয়ে নিন। সেই প্যানের মধ্যে তেল নিয়ে নিন এবং ভাল করে গরম করে নিন। এরপর তেলের মধ্যে পেয়াজ কুচিগুলো ভাল করে ভেজে নিন। এরপর একে একে লঙ্কা, আদা বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। এরপর মশলা গুলোর মধ্যে চিকেন দিয়ে ভাল করে ঢাকা দিয়ে কিছুক্ষনের জন্য ভাপিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে গরম গরম মাংস ভাপা। তবে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিতে ভুলবেন না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত