Snacks idea: আলুর এই রেসিপিটি ট্রাই করে দেখুন, জিভে জল আসতে বাধ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রোজ রোজ বিকেলে কি খাবেন না বাড়ির লোকেদের জন্য কি জলখাবার বানাবেন এই ভেবে নাজেহাল হয়ে যান? তবে যদি বাড়িতে আলু থাকে তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। আলু আর মাংস দিয়ে তৈরি এই পাঁচ মিনিটের জল খাবারে মন জয় করুন বাড়ির ছোট থেকে বড় সকলের। দেখুন রেসিপি।

আরও পড়ুনঃ অথিতি আপ্যায়নে লাঞ্চে সুস্বাদু-স্বাস্থ্যকর খাবার, চটজলদি বাড়িতেই বানিয়ে নিন ডিম পোস্ত

উপকরণ
আলু
মাংস
নুন
পেঁয়াজ
লঙ্কা
তেল
গোলমরিচ

images 3 1
টমেটো
সস
সোয়া সস
আদা
রসুন
ভিনিগার

download 4

আলুর এই রেসিপিটি ট্রাই করে দেখুন, খেয়ে হারিয়ে যাবেন 

প্রণালী
প্রথমে মাংসগুলো কুচি কুচি করে কেটে নিন। এরপর নুন, লেবু মিশিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নিন। এরপর একটি প্যান নিয়ে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে দিন। এরপর তার মধ্যে একে একে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর মাংস গুলো দিয়ে দিন। এরপর একে একে টমেটো সস, ভিনিগার দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর গোলমরিচ ছড়িয়ে নিন। অন্যদিকে আলু সিদ্ধ করে নিন। আলু গুলো মাঝারি সাইজের নেবেন। এরপর আলু ছাল ছড়িয়ে মাঝখান দিয়ে কেটে নিন। এরপর আলুর মাঝখানের অংশ কেটে ফেলে দিন। মাংসের পুর গুলো ভরে নিন। ওপর থেকে একটি কাচা পেঁয়াজ র লঙ্কা কুচি এবং গোলমরিচ, লেবুর রস ছড়িয়ে পরিবেশন করে দিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত