নজরবন্দি ব্যুরো: চারদিনের সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সফরের প্রথমদিন দিল্লিতে নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হতে উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও। আর তখনই তাঁর গলায় শোনা গেল আক্ষেপের সুর। মমতা এবং হাসিনার, বিশ্ব রাজনীতিতে অন্যতম শক্তিশালী দুই রাজনৈতিক ব্যক্তিত্বের সুসম্পর্ক দীর্ঘদিনের।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হাসিনা, তাঁর আসা মোদীজি পারবেন তিস্তার সমস্যা সমাধান করতে


গতকাল যখন সাংবাদিকরা হাসিনাকে প্রশ্ন করেন, ভারত সফরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন আপনি? আর তখনই তিনি বলেন, “মমতা আমার বোনের মতো এবং আমরা যে কোনও সময় দেখা করতে পারি। কিছু সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে হয়, ব্যক্তিগত। যেমন গান্ধীদের সঙ্গে আমার সম্পর্ক।” হাসিনা আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু, যেহেতু তিনি দিল্লিতে নেই সেক্ষেত্রে তা সম্ভব হচ্ছে না।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মমতার সঙ্গে আলোচনায় যোগ বাংলাদেশের আসন্ন ভোটে আওয়ামী লীগের পক্ষে বিশেষ ইতিবাচক ভূমিকা নিতে পারে। তবে সোমবার ভারতে এসে বিজনেজ টাইকুন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সঙ্গেও বৈঠক করেন হাসিনা। বাংলাদেশে বিদ্যুৎ ব্যবস্থাকে ঢেলে সাজানোর ক্ষেত্রে নতুন প্রকল্পের কথাও উঠেছে, এমনটাই শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর টুইটে জানান আদানি।
রাজনীতি থেকে ঊর্ধ্বে ব্যক্তিগত সম্পর্ক মমতার সাথে, জানলেন প্রধানমন্ত্রী হাসিনা



উল্লেখ্য সোমবার দিল্লিতে হাসিনা জানিয়েছেন, এবার কলকাতার বাজারে ঢালাও পদ্মার ইলিশ মিলবে। কারণ, ভারতে আসার আগে ইলিশ রফতানিতে তিনি সবুজ সংকেত দিয়ে এসেছেন। আর সত্যি তাই হল। সোমবার রাতেই উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে বঙ্গে ঢুকল ইলিশের ট্রাক৷ প্রাথমিকভাবে ৪ টন ইলিশ ঢুকেছে এবং পরে আরও আসবে বলে মনে করা হচ্ছে।







