‘সততা নিয়ে প্রশ্ন করবেন না’, অজি মিডিয়া ও প্রাক্তন অজি তারকাদের এক হাত নিলেন গাভাসকর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বরাবারের মতো এবারও চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে বাইশ গজের যুদ্ধে রয়েছে উত্তাপ। আর বরাবরের মতো এবারও সেই উত্তাপের আঁচ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। এবং কথার লড়াই ছড়িয়ে পড়েছে পিচকে ঘিরে। প্যাট কামিন্স, স্টিভ স্মিথরা গত তিনটি ভেন্যুর বাইশ গজ নিয়ে একটিও নেতিবাচক শব্দ খরচ করেননি।

আরও পড়ুনঃ ফের বিতর্কে রোনাল্ডো, ম্যাচ হারতেই বিগড়ে গেল মেজাজ, ভাইরাল ভিডিও

‘সততা নিয়ে প্রশ্ন করবেন না’, অজি মিডিয়া ও প্রাক্তন অজি তারকাদের এক হাত নিলেন গাভাসকর
‘সততা নিয়ে প্রশ্ন করবেন না’, অজি মিডিয়া ও প্রাক্তন অজি তারকাদের এক হাত নিলেন গাভাসকর

তবে উপমহাদেশের এই অঞ্চলের পিচকে দুষেই চলছেন অজি সংবাদমাধ্যম ও বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। টিম ইন্ডিয়ার সততা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। আর তাই গর্জে উঠলেন সুনীল গাভাসকর । বেজায় ক্ষুব্ধ সানি এবার একাধিক অজি মিডিয়া এবং সেই দেশের মার্ক ওয়া, ম্যাথু হেডেনের প্রাক্তনকে একেবারে ধুয়ে দিলেন।

16

বিরক্ত গাভাসকর বলছেন, ”স্টিভ স্মিথ আসলে বলেছে ভারতের মাটিতে খেলতে এবং নেতৃত্ব দিতে ও পছন্দ করে। কারণ এখানে প্রতিটি ডেলিভারিই চ্যালেঞ্জের। যে কোনও পরিস্থিতিতেই ম্যাচ ঘুরে যেতে পারে। বর্তমান অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা কেউই এই ব্যাপারে শব্দ খরচ করছেন না।

‘সততা নিয়ে প্রশ্ন করবেন না’, অজি মিডিয়া ও প্রাক্তন অজি তারকাদের এক হাত নিলেন গাভাসকর

15 6

কিন্তু বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার নাগাড়ে বলে চলেছেন। যা অত্যন্ত বিরক্তিকর। এটা মাথায় রাখতে হবে ভারত ও অস্ট্রেলিয়ার মৈত্রীর ৭৫ বর্ষে পা রেখেছি আমরা। এরকম পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা এমন কোনও শব্দ ব্যবহার করতে পারেন না, যা রুচিহীনতার পরিচয় দেয়।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত