নজরবন্দি ব্যুরোঃ সৌদি প্রো লিগে এই প্রথম হারের মুখ দেখতেই মেজাজ হারালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল ইত্তিহাদের বিরুদ্ধে তাঁর দল আল নাসের হেরে যাওয়ার পর মাঠেই নিজের ক্ষোভ প্রকাশ করেন সিআর সেভেন। আল ইত্তিহাদের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলের স্ট্রাইকার রোমারহিনহো।
আরও পড়ুনঃ অনুব্রত মণ্ডল না থাকলেও নির্বাচনে কোনও অসুবিধা হবে না, দাবি শতাব্দীর



ফলে ১-০ ব্যবধানে এই হারে লিগে পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারিয়েছে আল নাসের। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে রোনাল্ডোর দল। আর এই জয়ের সৌজন্যে আল নাসেরকে টপকে শীর্ষে উঠেছে আল ইত্তিহাদ।



সমসংখ্যক ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪৭। আর হেরেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল পর্তুগিজ মহাতারকাকে।তাঁর মতো মহাতারকা থাকা সত্ত্বেও ক্লাব লিগ টেবিলের শীর্ষস্থানে নেই, সম্ভবত সেটা মানতে পারছেন না রোনাল্ডো। তাই ম্যাচ হারের পর হতাশা স্পষ্ট বোঝা গেল তাঁর আচরণে।
ফের বিতর্কে রোনাল্ডো, ম্যাচ হারতেই বিগড়ে গেল মেজাজ, ভাইরাল ভিডিও

একে তো সতীর্থদের সঙ্গে ঠিক করে কথা বলা বা হাত মেলানো কোনওটাই করলেন না। তার উপর ড্রেসিং রুমে ঢোকার আগে কয়েকটি জলের বোতল দেখে সজোরে লাথি কষিয়ে দিলেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।https://twitter.com/Freakinhuzaifa2/status/1633914983934246914
Cristiano Ronaldo is angry with the performance of the team.pic.twitter.com/oLP2zyEFkM
— CristianoXtra (@CristianoXtra_) March 9, 2023
⌛️ || Full time, #AlNassr 0:1 #Ittihad
Angry Cristiano Ronaldo 😡😤 😭😭🙂🙂 #CristianoRonaldo𓃵 #CR7𓃵 #HuzaifaShahidOfficial pic.twitter.com/ho4sKiibKP
— Huzaifa_Shahid_Official (@Freakinhuzaifa2) March 9, 2023







