Dilip Ghosh: মেসিকেই সমর্থন করবেন, বিশ্বকাপ ফাইনালের আগে জানালেন দিলীপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আর কিছু ঘন্টা পরেই কাতারে লুসেইল আইকোনিক স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। তার আগে ফুটবল জ্বরে বুঁদ গোটা বিশ্ব। ফুটবলের এই বিশাল জোয়ারে গা ভাসিয়েছে বাঙালিও। রাজনৈতিক দল আলদা হলেও ফুটবলের সমর্থনে একই জার্সি গলিয়েছেন ভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তেমনই রবিবার সকালে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ জানালেন, মেসিকেই সমর্থন করবেন তিনি।

আরও পড়ুনঃ Awas Yojna: আবাস যোজনার তালিকায় মন্ত্রীর বাবার নাম, এবার সরব তৃণমূল

রবিবার সকালে নিজের লোকসভা কেন্দ্র খড়গপুরে বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মেসিদের পুরনো ইতিহাস আছে। মেসি যেভাবে খেলা দেখিয়েছে তার শেষ বিশ্বকাপ ফলে সারা বিশ্বের সমর্থন তার দিকেই আছে।

মেসিকেই সমর্থন করবেন, জানালেন দিলীপ ঘোষ 
মেসিকেই সমর্থন করবেন, জানালেন দিলীপ ঘোষ 

তাঁর কথায়, আশা করছি আর্জেন্টিনা জিতবে। মেসি ও তার দল ভালো খেলা দেখাবে। একইসঙ্গে তিনি এও স্পষ্ট করলেন, আমি কোনও দলকে সমর্থন করি না। আমি মেসিকে সমর্থন করি। তবে দুই দিকেই সুপারস্টার রয়েছে। একদিকে এমবাপে আর অন্যদিকে মেসি। ভালোই খেলা হবে।

বিজেপিতে যোগদানের আগে আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন দিলীপ ঘোষ। শাখার একাধিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সকাল থেকেই তাঁর মর্নিংওয়াক নিয়ে চর্চা হয় প্রতিনিয়ত। কখনও দলের নেতারা, আবার কখনও দলের বাইরের নেতারাও তাঁর সমালোচনা করেন। তবে তাঁর দৈনন্দিন জীবনযাপনকে সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেলাধুলার সঙ্গে সর্বদা যুক্ত থাকতে দেখা গেছে তাঁকে। জানালেন রবিবার ফাইনাল খেলাও দেখবেন।

মেসিকেই সমর্থন করবেন, জানালেন দিলীপ ঘোষ 

মেসিকেই সমর্থন করবেন, জানালেন দিলীপ ঘোষ 
মেসিকেই সমর্থন করবেন, জানালেন দিলীপ ঘোষ 

তবে রাজনৈতিক বক্তব্য থেকেও দূরে থাকলেন না তিনি। গতকাল নদীয়ার সভা থেকে নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বক্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, একটা নির্বাচন নিরপেক্ষ করে দেখাক আগে। আসলে সব তো গুন্ডাদের টিকিট দেবেন। তারা তো মারপিট করবেই। চোর, ডাকাতরা তৃণমূল দলটাকে চালাচ্ছে। সেখান থেকে কখনও আশা করা যায় যে শান্তিপূর্ণ ভোট হবে।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত