নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব ক্ষুধা সূচক ২০২২ অনুযায়ী ১২১ টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১০৭ নম্বরে। এই তথ্য ভুল বলে দাবি করেছে কেন্দ্র সরকার। এবার সরব হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। সাফ জানিয়ে দিলেন ওই সার্টিফিকেটের কোনও দাম নেই। ভারত নিজের ইনডেক্স তৈরি করবে।
আরও পড়ুনঃ Sourav Ganguly: ফের CAB-র মসনদে মহারাজ, খবরটা দিলেন নিজেই


মেদিনীপুরের বিজেপি সাংসদের কথায়, বিশ্বের মধ্যে হাহাকার চলছে। ভারতের লোক খেয়ে-পরে বেঁচে আছে। একটা লোকও মরে যয়নি। নিজের দেশের লোককে যারা খাওয়াতে পারছে না তারাই সার্টিফিকেট দিচ্ছে। যে সার্টিফিকেটের কোনও দাম নেই বলে দাবি দিলীপ ঘোষের। তাঁর কথায়, আমরা শ্রীলঙ্কা, আফগানিস্তানের লোককে খাওয়াচ্ছি, ১০০ দেশকে আমরা ভ্যাকসিন দিয়েছি। কোন ইনডেক্স কী করছে জানি না, ভারত নিজের ইনডেক্স তৈরি করবে।

একইসঙ্গে এদিন তৃণমূল নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের মুষলপর্ব শুরু হয়ে গেছে। এতদিন ঠিকঠাক চলছিল, টাকা দিল্লি থেকে খুব আসছিল, লুটপাট হচ্ছিল, কোনও সমস্যা ছিল না। এখন কেন্দ্রের তরফে টাকা কমে গেছে। এখন ভাগ বাটোয়ারা নিয়ে লড়াই চলছে।
একইসঙ্গে তিনি বলেন, কলকাতাতেও গুলি চলছে, সাধারণ মানুষ মারা যাচ্ছেন, যেখানেই বিজয়া সম্মীলনী হচ্ছে সেখানেই তৃণমূলের মারামারি হচ্ছে। গোটা দলটাই দুর্বৃত্তে ভরে গেছে। এখন সেই পার্টিকে বাঁচানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্টি বাঁচাতে গেলে বাংলাটা ডুবে যাচ্ছে।


ভারত নিজের ইনডেক্স তৈরি করবে, সব কিছু স্বাভাবিক রয়েছে বলে দাবি দিলীপ ঘোষের

একইসঙ্গে অনুব্রত মণ্ডল কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব করেছে ইডি। এপ্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, দিল্লিতে অনেককেই তলব করবে। শেষে বাবার কাছে যেতে হবে। এত ব্যাপক দুর্নীতি হয়েছে, তার মধ্যে বহু মানুষ যুক্ত আছেন। যাঁরা সরকারে আছেন তার থেকে সবাই সুবিধা নিয়েছেন। ডালপালা ধরে সবাই আস্তে আস্তে যাচ্ছে কান্ডের দিকে।







