Sourav Ganguly: ফের CAB-র মসনদে মহারাজ, খবরটা দিলেন নিজেই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিএবি-এর আসন্ন নির্বাচনে লড়তে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার আনুষ্ঠানিক ভাবে এ কথা জানিয়ে দিলেন বিদায়ী বিসিসিআই সভাপতি। বোর্ড থেকে বিদায় নিলেও ক্রিকেট প্রশাসনেই থেকে যাচ্ছেন সৌরভ। আবার ফিরছেন সিএবি-তে।

আরও পড়ুনঃ ফাইনালে বোলিং দাপট, সপ্তম বার মহিলা এশিয়া কাপ জয় ভারতের

শনিবার নিজের মুখেই সেকথা জানিয়ে দিলেন বঙ্গ ক্রিকেট সংস্থার প্রাক্তন প্রধান। সৌরভ সাফ বলে দিলেন,”আমি সিএবি নির্বাচনে দাঁড়াব। আমার বিরুদ্ধে অনেকরকম কুৎসা করা হচ্ছে। সেসবের জবাব দিতেই ভোটে দাঁড়াচ্ছি।

আগামী ২২ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছে রয়েছে। পাঁচ বছর আমি সিএবি-তে ছিলাম। লোধা কমিটির নিয়ম অনুযায়ী আরও চার বছর থাকতে পারব। ২০ তারিখের মধ্যে নিজের প্যানেল তৈরি করে ফেলতে পারব বলে আশা করছি।”

ফের CAB-র মসনদে মহারাজ, খবরটা দিলেন নিজেই

সৌরভের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিদায়ী সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও।এখন দেখার সৌরভ নিজে আসরে নামার পর বিরোধী গোষ্ঠী আদৌ প্রার্থী দেয় কিনা। বিরোধীরা প্রার্থী দিলে বঙ্গ ক্রিকেটে মহারাজের প্রত্যাবর্তনের সরকারি ঘোষণার জন্য ৩১ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর কেউ প্রার্থী না দিলে ২২ অক্টোবরই সিএবিতে সৌরভের প্রত্যাবর্তনে সিলমোহর পড়ে যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত