নজরবন্দি ব্যুরো: মহিলাদের এশিয়া কাপ টি২০তে চ্যাম্পিয়ন হল ভারত। সিলেটে ফাইনালে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কাকে ৬৫ রানে বেঁধে রেখে, ৫১ বলে ২ উইকেট হারিয়ে সেই রান তুলে নিলেন হরমনপ্রীত কৌররা। ফাইনালে একেবারে মুড়ি মুড়কির মত উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা।
আরও পড়ুন: সৌরভের বিরুদ্ধে কেউ একটা কথা বলেনি, বিতর্কের মাঝেই মন্তব্য বোর্ড কর্তার


শ্রীলঙ্কাকে (Srilanka) আট উইকেটে হারিয়ে সপ্তমবার মহিলা এশিয়া কাপ (Women’s Asia Cup) জিতলো হারমানপ্রীতের দল। রেণুকা সিং (৩ উইকেট) ও স্মৃতি মান্ধানার (৫১) অনবদ্য পারফরম্যান্সে ৬৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল (India Women Cricket Team)। টুর্নামেন্টের আটটি সংস্করণেই মহিলা এশিয়া কাপের ফাইনালে পৌঁছায় ভারত। যার মধ্যে ঘরে তুললো সাতটি শিরোপা।

ফাইনালে বোলিং দাপট, সপ্তম বার মহিলা এশিয়া কাপ জয় ভারতের

শনিবার মেগা ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আর প্রথম দফায় ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের কাছে বিধ্বস্ত হতে থাকেন লঙ্কান ব্যাটাররা। একসময় তাদের দলগত স্কোর ৫০ রান অতিক্রম করবে কিনা তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৬৫ রানে থামতে হয় চামরি আথাপাথুদের। আজকের প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেলেন ভারতের রেনুকা সিং। এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পেলেন দীপ্তি শর্মা।









