ভারতের করোনা টিকা কোভ্যাক্সিন নিরাপদ। স্বাধীনতা দিবসের আগের রাতে সুখবর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতের করোনা টিকা কোভ্যাক্সিন নিরাপদ। সুখবর দিল ভারত বায়োটেক। করোনা ভাইরাসের টিকায় নজিরবিহীন সাফল্য পেতে চলেছে ভারত। একদিকে যখন সমস্ত ট্রায়াল শেষ করার আগেই যখন রাশিয়া তাঁদের করোনা ভ্যাকসিনের ঘোষণা করে দিয়েছে। তখন অন্য দিকে ভারতের জন্যে করোনা ভ্যাকসিনের সুখবর দিল ভারত বায়োটেক। আইসিএমআর) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির সাহায্য নিয়ে এই টিকা তৈরি করেছে হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। টিকার নাম দেওয়া হয়েছে কোভ্যাক্সিন।

আরও পড়ুনঃ খোলার সম্ভাবনা নেই কোন শিক্ষা প্রতিষ্ঠানের। পড়ুয়াদের জন্য মানবিক উদ্যোগ।

ভারতের করোনা টিকা কোভ্যাক্সিন নিরাপদ। কোভ্যাক্সিনের প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে দেশে। যদিও পরীক্ষামূলক প্রয়োগের সম্পূর্ণ ফল এখনও আসেনি। তবুও প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল সফল এবং এই টিকা নিরাপদ বলে দাবি করলেন গবেষকরা। প্রথম ধাপে কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে দেশের ১২ টি যায়গায়। মোট ৩৭৫ জন স্বেচ্ছাসেবক কোভ্যাক্সিনের ডোজ নিয়েছেন। ইতিমধ্যেই ট্রায়ালে অংশগ্রহণকারী এই স্বেচ্ছাসেবকদের নমুনা সংগ্রহ করতে শুরু করেছেন গবেষকরা।

টিকা প্রকল্পের দায়িত্বে থাকা অন্যতম চিকিৎসক সবিতা বর্মা জানিয়েছেন, এই টিকা নিরাপদ। তাঁর কথায় “যে সব স্বেচ্ছাসেবক টিকা নিয়েছেন, তাঁদের মধ্যে এখনও পর্যন্ত আমরা কোনও বিরূপ প্রতিক্রিয়া পাইনি।” যদিও তিনি জানিয়েছে, টিকা কতটা কাজ করবে সেকথা এখন বলা সম্ভব নয়। তবে নিশ্চিত করে তিনি জানিয়েছেন, “এখনও পর্যন্ত আমরা এটা বলতে পারি যে, টিকা নিরাপদ। টিকার কার্যকারিতা জানতে দ্বিতীয় পর্যায়ে আমরা নমুনা সংগ্রহ শুরু করেছি।” চলতি মাসের মধ্যেই প্রথম পর্যায়ের ট্রায়াল সম্বন্ধীয় রেজাল্ট সামনে চলে আসবে বলে জানিয়েছেন তিনি। স্বাধীনতা দিবসের আগের দিন ভারত বায়োটেকের এই ঘোষণায় স্বপ্ন দেখছে ভারতবাসী।

অন্যদিকে, হেলথকেয়ার গ্লোবাল এর চিকিৎসক বিশাল রাও জানিয়েছেন, কিছু কিছু টিকা তৈরি করতে বছরের পর বছর কেটে যায়।তাই দ্রুত গোটা প্রক্রিয়া শেষ করতে চাওয়া যথেষ্ট ঝুঁকির। তাই সাধারণ মানুষের উপর তা প্রয়োগ করার আগে নিশ্চিত করতে হবে যে এতে কোনও ঝুঁকি নেই। অন্যদিকে রাশিয়ার টিকা নিয়ে তিনি বলেছেন, “এখনও পর্যন্ত ৭৬ জনের উপর ওই টিকা প্রয়োগ করা হয়েছে। মোট চারটি ধাপে টিকাটির পরীক্ষামূলক প্রয়োগ করতে হবে। তার জন্য হাজার হাজার রোগীর উপর তা প্রয়োগ করা প্রয়োজন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত