নজরবন্দি ব্যুরোঃ পুজোর কিন্তু বাকি আর মাত্র কয়েকটা দিন। কী পড়বেন, কোথায় ঘুরবেন সব ঠিকঠাক হয়ে গিয়েছে। কিন্তু কী খাবেন সেটা ভেবে রেখেছেন তো? পুজোর চারটে দিন কিন্তু প্রত্যেকদিন পাতে পরা চাই স্পেশাল মেনু। তাই পুজোর যেকোন একদিন কিন্তু পাতে রাখতেই পারেন গন্ধরাজ রুই। আপনি নিরাস হবেন বা।
আরও পড়ুনঃ সপ্তাহান্তে বাড়িতে বানিয়ে খান মুরগি পোস্ত, দেখে নিন রেসিপি


উপকরন
রুই মাছ
গন্ধরাজ লেবু
গন্ধরাজ পাতা
আদা বাটা
লঙ্কা বাটা
রসুন বাটা
পোস্ত বাটা
সর্ষে বাটা
টক দই

প্রনালী
প্রথমে মাছ গুলো ভাল করে কেটে ধুয়ে নিন। এরপর মাছ গুলোর মধ্যে অল্প পরিমানে নুন, লঙ্কা, হলুদ, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে ভাল করে ম্যারিনেট করে রাখুন। এরপর এইভাবেই মাছটিকে কিছুক্ষণ রেখে নিন। এরপর কড়াই নিয়ে নিন। কড়াইতে অল্প পরিমানে তেল দিয়ে দিন এবং এক এক করে মাছ গুলো ভাল করে ভেজে নিন। মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে মাছ গুলো যাতে খুব কড়া না হয়। এরপর মাছ গুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিন। এরপর কড়াইতে আরও একটু পরিমানে তেল দিয়ে দিন।
সামনেই পুজো, জমিয়ে রাধুন গন্ধরাজ রুই



এরপর কড়াইতে একে একে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, নুন এবং বাকি মশলা গুলো একে একে দিয়ে ভাল করে কষিয়ে নিন। যতক্ষণ না পর্যন্ত তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলা কষিয়ে যেতে হবে। এরপর যখন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করবে তখন মশলার মধ্যে মাছ গুলো দিয়ে দিতে হবে। এরপর মাছ গুলো ভাল করে মশলার মধ্যে ফুটতে শুরু করলে তার মধ্যে অল্প পরিমানে গন্ধরাজ লেবুর রস এবং গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ফুটিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে গন্ধরাজ রুই। এরপর ভাল করে সাজিয়ে পরিবেশন করে দিন। আপনি চাইলে এই রান্নাটি ভাত, পরটা, লুচি, এবং রুটির সাথেও খেতে পারেন।








