Fish recipe: ঝাল-ঝোল ভুলে, দুপুরের মেনুতে পরিবেশন করুন অন্যস্বাদের কাতলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কথায় আছে মাছে-ভাতে বাঙালি! কথা টা একদম ঠিক! বাঙালি আর কিছু ছাড়ুক না কেন, মাছ খাওয়া কখনই ছাড়তে পারবে না। এমন বাঙালি কম আছে, যাদের যেকোনও মাছ যেমন, রুই কাতলা, চিতল, ভেটকি খেতে ভালো লাগে না। তাছাড়াও মাছের ঝোল, ঝাল দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে ভালোই লাগে।

আরও পড়ুন: Summer Hairstyle: গরমে চুল নিয়ে ভোগান্তি! রইল কয়েকটি সহজ হেয়ারস্টাইল

তবে মাছের ঝোল বা ঝাল তো আমরা সব সময় খেয়েই থাকি। কিন্তু অনেকেই আবার ঝোল, ঝাল খেতে ভালোবাসেন না। তাহলে আপনাদের জন্য রইল অন্যস্বাদের এই কাতলা রেসিপি। এবার ট্রাই করুন নারকেল দুধে কাতলা। খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই রেসিপি। চলুন তাহলে দেখে নিন, কিভাবে বানাবেন এই নারকেল দুধে কাতলা।

ঝাল-ঝোল ভুলে, খুব সহজে বাড়িতেই তৈরি করুন এই রেসিপি
ঝাল-ঝোল ভুলে, খুব সহজে বাড়িতেই তৈরি করুন এই রেসিপি

উপকরণ:
১. কাতলা মাছের পেটি ৪টি
২. মরিচের গুঁড় ২ চামচ
৩. হলুদ গুঁড় ২ চামচ
৪. গোলমরিচ গুঁড় ২ চামচ
৫. আদা বাটা ২ চামচ
৬. রসুন বাটা ২ চামচ
৭. কাঁচা আম বাটা ১টি
৮. নারকেল দুধ ১/৪ কাপ
৯. কারি পাতা
১০. সরিষার তেল পরিমাণমতো ও
১১. লবণ।

ঝাল-ঝোল ভুলে, খুব সহজে বাড়িতেই তৈরি করুন এই রেসিপি

পদ্ধতি: প্রথমে একটি বাটিতে মরিচের গুঁড়, হলুদ গুঁড়, গোলমরিচ গুঁড়, আদা বাটা, রসুন বাটা, কাঁচা আম বাটা, সামান্য সরিষার তেল ও পরিমাণমতো লবণ দিয়ে ভালো করে মেখে নিন। তারপর মাছের গায়ে ওই বানিয়ে নেওয়া মসলা মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন। এরপরে পাত্রে অল্প তেল গরম করে মাছের টুকরো দিয়ে অল্প আঁচে রান্না শুরু করুন। কিছুক্ষণ পরে কড়াইতে ২ চা চামচ নারকেল দুধ দিন। তারপর উল্টে অন্য পাশে আরও ২ চা চামচ নারকেল দুধ দিন। এইরকম একই ভাবে প্রত্যেকটি টুকরো রান্না করতে করতে একটু একটু কারি পাতা দিয়ে দিতে পারেন। হয়ে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু নারকেল দুধে কাতলা

ঝাল-ঝোল ভুলে, খুব সহজে বাড়িতেই তৈরি করুন এই রেসিপি

ঝাল-ঝোল ভুলে, খুব সহজে বাড়িতেই তৈরি করুন এই রেসিপি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত