নজরবন্দি ব্যুরোঃ পুরভোটের আগে রণক্ষেত্র ত্রিপুরা। আগরতলার মহিলা থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। তখনই থানা চত্বরে রণক্ষেত্র পরিস্থিতি দেখা দেয়। থানার বাইরে লাঠি হাতে হেলমেট পড়ে জমায়েত হতে দেখা যায় বেশ কিছুজনকে। কার্যত রণক্ষেত্র পরিস্থিত ত্রিপুরায়। ভাঙচুর করা হয় ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিকের গাড়ি। চক্রান্ত করে লোক ডেকে এনে হামলা চালানো হয়েছে। অভিযোগ তৃণমূল নেতা কুণাল ঘোষের।
আরও পড়ুনঃ ত্রিপুরায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ, সায়নীকে গ্রেফতার করতে হোটেলে পুলিশ


তৃণমূল সাংসদ সুস্মিতা দেব জানিয়েছেন, “বিজেপি নেতারা প্রস্তুতি নিয়ে এসেছেন। ষড়যন্ত্র করে হামলা চালানো হয়েছে। কারণ, পুলিশ আমাদের থানায় নিয়ে এসেছে। এরপর থানার বাইরে ঘেরাও করা হয়েছে। সায়নী ঘোষের ওপর ৩০৭ লাগু করা হয়েছে। এটা কী ধরনের কাজ? কারা এ ধরনের কাজ করল তা আমরা জানতে চাই? আমরা এফআইআর করছি দেখবো পুলিশ কাকে গ্রেফতার করে?”
এবিষয়ে তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ জানিয়েছেন, ত্রিপুরায় কী ধরনের গণতন্ত্র চলছে? পুলিশের লজ্জা থাকা দরকার। পুলিশের চোখের সামনে এধরনের ঘটনাকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতারা।
তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছে, “আমরা ভোট চাই। অশান্তি চাই না। নইলে আমরা কলকাতায় ফিরে আমাদের নেতৃত্বকে অনুরোধ করব, যে গণতন্ত্র বিজেপি আমাদের রতিপুরায় শিখিয়েছে সেই গণতন্ত্র আমরা পশ্চিমবঙ্গে বিজেপিকে ফিরিয়ে দেবো।


Shame on @BJP4Tripura! Watch how @BjpBiplab's goons are attacking our members IN FRONT OF THE POLICE and clearly getting away with it!
Complete breakdown of law and order in Tripura! pic.twitter.com/Ol1ZyueUHE
— AITC Tripura (@AITC4Tripura) November 21, 2021
রণক্ষেত্র পরিস্থিত ত্রিপুরায়, তৃণমূল নেতা-কর্মীদের বাইক ভাঙচুর
এবিষয়ে পূর্ব আগরতলার এসডিপিও রমেশ যাওদব জানিয়েছেন, শনিবার একটি ঘটনার সাপেক্ষে তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে তলব করা হয়েছে। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।







