ত্রিপুরায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ, সায়নীকে গ্রেফতার করতে হোটেলে পুলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুরভোটের প্রাক্কালে উত্তপ্ত ত্রিপুরা। রবিবার ত্রিপুরার যে হোটেলে তৃণমূল নেতারা রয়েছেন সেখানেই হানা দিল পুলিশ। সায়নী ঘোষকে গ্রেফতার করে থানায় নিয়ে যেতে চাওয়া হয় বলে অভিযোগ তুলেছে তৃণমূল। হোটেলের বাইরে মোতায়েন ব্যাপক পুলিশ বাহিনী। হোটেলের ভিতরে আটক কুণাল ঘোষ, সায়নী ঘোষ সহ তৃণমূল নেতা কর্মীরা। শাসক-বিরোধী তরজায় ত্রিপুরায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

আরও পড়ুনঃ ত্রিপুরায় আক্রান্ত বাবুল, সুর চড়ালেন প্রাক্তন দলের বিরুদ্ধে

ঘটনাকে নিয়ে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব জানিয়েছেন, গতকাল রাতেই পুলিশ এসেছিল সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে। কিন্তু তখন তৃণমূল নেতৃত্ব রাজি হয়নি। এরপর রবিবার সকালেই কোনও নোটিশ ছাড়াই উপস্থিত হয়েছে পুলিশ। হোটেলের বাইরে মোতায়েন বিরাট পুলিশ বাহিনী।

পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার রাতে সায়নী ঘোষের গাড়িতে একজন আহত হয়েছেন। সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সায়নী ঘোষকে খুঁজতে এসেছে পুলিশ। কিন্তু সমস্যা না মেটার কারণে ফের সকালে এসে উপস্থিত হয়েছেন তাঁরা। তৃণমূল নেতা কুণাল ঘোষের কথায়, সায়নীর বিরুদ্ধে কী অভিযোগ তা জানা নেই পুলিশের। কিন্তু সৌজন্য দেখাতে থানায় উপস্থিত হবেন তিনি।

ত্রিপুরায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ, সায়নীকে গ্রেফতার করতে হোটেলে পুলিশ
ত্রিপুরায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ, সায়নীকে গ্রেফতার করতে হোটেলে পুলিশ

পুরভোটে তৃণমূলের জয়ের লক্ষ্যে ইতিমধ্যেই বাংলা থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূলের একাধিক নেতারা। কয়েকমাস ধরে প্রচার চালিয়ে যাচ্ছেন সুবল ভৌমিক, সুস্মিতা দেবরা। ইতিমধ্যেই আগরতলাকে কলকাতার মডেলে সাজিয়ে তুলতে ত্রিপুরার জন্য নবরত্নের নামে ইস্তেহার প্রকাশ করেছে ঘাসফুল শিবির। শেষ মুহুর্তের প্রচারে উপস্থিত হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে রবিবারের ঘটনা শাসক-বিরোধী তরজা বাড়িয়েছে।

ত্রিপুরায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ, আগরতলায় অভিষেকের সভা 

abhishek banerjee
ত্রিপুরায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ, আগরতলায় অভিষেকের সভা

এর আগে শনিবার বিজেপির বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। শনিবার রাতে তৃণমূলের দলীয় কর্মসুচীর আগে লাইট এবং মাইক অফ করে দেওয়ার অভিযোগ তুলেছেন বাবুল সুপ্রিয়, ফিরহাদ হাকিমরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন