নজরবন্দি ব্যুরোঃ শনিবার পুরভোটের প্রচারে বেরিয়ে শাসক দল বিজেপির হাতে আক্রান্ত হলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। বাবুলের অভিযোগ, এদিন সন্ধ্যে বেলায় ত্রিপুরার রামনগর এলাকায় বাবুলের গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। ত্রিপুরায় আক্রান্ত বাবুল নিজেই ট্যুইট করে ঘটনাটি বিষদে জানিয়েছেন।
আরও পড়ুনঃ ২২ তারিখ ত্রিপুরায় অভিষেক, বাড়ছে রাজনৈতিক উত্তাপ
বাবুল এদিন ট্যুইট করে জানিয়েছেন, আগরতলায় হিংসাত্মক জনতার রোষের মুখে পড়েছিলাম। আমার গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। কিন্তু গাড়ি থেকে নামতেই তাঁরা পালিয়ে যায়। কিন্তু রসিকতার বিষয় হল, বাংলায় যে ইয়ুকে সামনে রেখে বিজেপি লড়াই করছে ত্রিপুরায় সেই কাণ্ডই করে চলেছে।
Faced a violent mob of @BJP4India in #Agartala, abusing & Pelting Stones at me•Got down frm the car to confront them & cowards fled😊 It's a joke/shame that BJP preaches against Political Violence given the filth I see them resort to in Tripura @AITCofficial @abhishekaitc
সদ্য প্রকাশিত
যুবশক্তি প্রকল্পে মেয়েরা কি বাদ? বেকারভাতা নিয়ে বড় আপডেট, কারা পাবেন ২-৩ হাজার টাকা
বাংলায় ২৫২ মাদ্রাসা বন্ধের নোটিস, আরও ১০০-কে শোকজ! কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারের— Babul Supriyo (@SuPriyoBabul) November 20, 2021
দ্বিতীয় ট্যুইটে বাবুল সুপ্রিয় জানিয়েছেন, আমার গাড়ি কখনওই নিরাপদ নয়। বাধার মুখে পড়লেই আমি নেমে পড়ি মোকাবিলা করি। ২০১৪ তে একমাত্র আসন জয়। ২০১৯ সালে ফের জয়। আপনারদের দলে কার এমন শিরদাঁড়া রয়েছে মাঝপথে দল ছেড়ে দেওয়ার? এমনকি সাংসদ পদ থেকে ইস্তফা দেয়।
এদিন একাধিক জায়গায় তৃণমূলকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসল দলের বিরুদ্ধে। এপ্রসঙ্গে বাবুল বলেন, এভাবে সভা করতে না দেওয়া অত্যন্ত নিম্ন রুচির পরিচয়। আমরা পুলিশকে বললাম, “আমাদেরকে ৫ মিনিট সময় দেওয়া হোক।
ত্রিপুরায় আক্রান্ত বাবুল, শেষ মুহুর্তে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

২৫ তারিখ পুরভোটের আগে সমস্ত ক্ষমতা নিয়েই ময়দানে নামতে চাইছে তৃণমূল। ইতিমধ্যেই সেরাজ্যে পুরভোটে ৫১ জন প্রার্থীর হয়ে প্রচারে উপস্থিত হয়েছে একাধিক শীর্ষ নেতৃত্ব। উপস্থিত হয়েছেন বাবুল সুপ্রিয় এবং ফিরহাদ হাকিমের মতো হেভিওয়েট নেতারাও। শেষ মুহুর্তের প্রচারে পদযাত্রা করবেন অভিষেক। সব মিলিয়ে উত্তর-পূর্বের মাটিতে ঘাসফুলের চাষের সুচনা ত্রিপুরার মাটি থেকেই শুরু করতে চাইছে তৃণমূল। সেদিক থেকে কতটা সফল হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল? জোর জল্পনা জাতীয় রাজনীতিতে।



