নজরবন্দি ব্যুরোঃ বর্ষাকাল তার ওপর সন্ধ্যেবেলা। বাঙালীর মন শুধু খাই খাই করে। তবে রোজ রোজ মুড়ি চেবানো কিংবা বাইরে থেকে খাবার কিনে খাওয়া কোনটাতেই মন ভরে না। আর বাইরের খাবার স্বাস্থের জন্য খুব ক্ষতিকর। তাই বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন কাঠি কাবাব। একনজরে দেখুন সেই রেসিপি।
আরও পড়ুনঃ খেয়ে দেখুন পেঁপের মোমো, একবার চেখে দেখলে, এই স্বাদ ভোলা মুশকিল


উপকরন
চিকেন ব্রেস্ট পিস
আদা
রসুন বাটা
হলুদ
গোলমরিচ গুড়ো
গরমমশলা
দই
বেরেস্তা গুড়ো
নুন
লেবুর রস
পুদিনা পাতা
বিকেল হলেই মন করে খাইখাই! বানিয়ে ফেলুন এই রেসিপি

প্রণালী
প্রথমে চিকেনের পিস গুলো ভাল করে জলে ধুয়ে নিন। এরপর ভাল করে টুকরো টুকরো করে নিন। যাতে কাটিতে গেঁথে নিতে পারেন। এরপর চিকেনের টুকরো গুলোর মধ্যে একে একে আদা
রসুন বাটা, হলুদ, গোলমরিচ গুড়ো, গরমমশলা, দই, বেরেস্তা গুড়ো, নুন, লেবুর রস, পুদিনা পাতা ভাল করে দিয়ে ম্যারিনেট করে নিন। এরপর বেশ কিছুক্ষন ঢাকা দিয়ে রেখে দিন। এরপর ওই মিশ্রণের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে আরও কিছুক্ষন রেখে দিন। এরপর একে একে মাংসের টুকরো গুলো কাটির মধ্যে গেঁথে নিন। এরপর অল্প আঁচে কাবাবগুলো ভাল করে রান্না করে নিন। এরপর পুদিনা পাতা বা টম্যাটো সসের সাথে পরিবেশন করে নিন।










