Papaya Momo: খেয়ে দেখুন পেঁপের মোমো, একবার চেখে দেখলে, এই স্বাদ ভোলা মুশকিল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মোমো খেতে ভালবাসেনা এমন মানুষ বোধহয় পাওয়া দুস্কর। কিন্তু মোমো বলতেই অনেকের মাথায় আসে চিকেন মোমোর কথা। অনেকে আবার চিকেন ছাড়া অন্য কোন মোমো দেখলেই নাক সিটকোয়। কিন্তু এবার সামনে এলো এক বিশেষ ধরনের মোমো। যা চেকে দেখলে মাংসের তৈরি মোমোকে ভুলে যাবেন। চেকে দেখুন পেঁপের মোমো। বক্সা জেলাতে এই বিশেষ মোমো খুব বিখ্যাত। দেখুন কীভাবে বানাবেন সেই রেসিপি।

আরও পড়ুনঃ সপ্তাহের শুরুতেই সুখবর, আর্থিক লাভ হবে একাধিক রাশির, জানুন আজকের রাশিফল

উপকরন
পেঁপে
নুন
লঙ্কা
চিনি
আদা
রসুন

momocপেঁয়াজ
টম্যাটো
গোলমরিচ
ময়দা
তেল

খেয়ে দেখুন পেঁপের মোমো, রইল রেসিপি

momo

প্রণালী
প্রথমে মোমো তৈরি করার জন্য যেভাবে ময়দা মাখে সেভাবে ময়দা মেখে নিন। এরপর একটি পাত্র নিয়ে নিন। এবং পাত্রের মধ্যে পেঁপে গুলো ভাল করে ধুয়ে কুঁড়িয়ে নিন। এরপর একটি কড়াই নিয়ে নিন এবং কড়াইয়ের মধ্যে অল্প পরিমানে তেল দিয়ে নিন। এবং ভাল করে পেঁপে এবং বাকি সব মশলা যোগ করে ভাল করে রান্না করে নিন। এরপর মশলা থেকে তেল ছেড়ে গেলে। ঠাণ্ডা হয়ে গেলে ময়দার মধ্যে পুর ভরে মোমোর আকারে গড়ে নিন। এরপর ভাল করে স্টিম করে নিয়ে গরম গরম সসের সাথে পরিবেশন করে নিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন