Mid Day Meal: এবার ডিম-সোয়াবিন অতীত! মিড-ডে মিলে পড়ুয়াদের পাতে পড়বে মাংস আর ফল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য দারুন সুখবর। আর ভাত,ডাল বা খিচুরি নয়। মিড-ডে মিল হবে আকর্ষনীয় ও পুষ্টিকর। এবার মিড ডে মিলে  থাকবে মাংস, ডিম, ফল।  টাকা বরাদ্দ করল স্কুল শিক্ষা দফতর (SSC) । রাজ্যের সমস্ত জেলা শাসকদের এ সংক্রান্ত বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই কি এই ঘোষণা? তবে এই ঘোষণা ঘিরে উৎসাহিত পড়ুয়ারাও।

আরও পড়ুনঃ আদালতের অনুমতি মিলতেই কেষ্টর জন্য প্রশ্নের মালা, নতুন বছরেও মিলছে না জামিন  

এবার ডিম-সোয়াবিন অতীত! মিড-ডে মিলে পড়ুয়াদের পাতে পড়বে মাংস আর ফল
এবার ডিম-সোয়াবিন অতীত! মিড-ডে মিলে পড়ুয়াদের পাতে পড়বে মাংস আর ফল

সরকারি স্কুল ছেড়ে একাধিক পড়ুয়া যাচ্ছেন অন্য মাধ্যম স্কুলে। লক ডাউনের পর বহু পড়ুয়া আর স্কুলমুখী হয়নি। ফলত তাঁদের স্বাস্থ্য ও বিদ্যালয় মুখী করে তোলার জন্য এই বিষয় টি কার্যকর করতে চাইছে স্কুল শিক্ষা দফতর। এই খাতে খরচ হচ্ছে প্রায় ৩৭০ কোটি টাকা। পুরোটাই বহন করবে রাজ্য সরকার এমন্ টাই জানা গিয়েছে।

এবার থেকে প্রত্যেক ছাত্র ছাত্রীর পাতে পড়বে চিকেন। এছাড়া সপ্তাহে ৩ দিন ডিম ও মরসুমি ফল দেওয়া হবে। প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু অতিরিক্ত ২০ টাকা খরচ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৪ মাস, অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মিড ডে মিলে নতুন মেনু নির্ধারণ করা হয়েছে। একমাসে পড়ুয়া পিছু মোট ৩২০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।

4d206718f6f307e4c7f4884f21c23448

 

এবার ডিম-সোয়াবিন অতীত! মিড-ডে মিলে পড়ুয়াদের পাতে পড়বে মাংস আর ফল

food for children healthy food nutritious food thumbnail

 

একশো দিনের কাজ, আবাস যোজনার পর মিড ডে মিলেও ধরা পড়েছে একাধিক দুর্নীতি।  মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ রয়েছে । এছাড়া মিড-ডে মিলের চাল-ডাল চুরির খবর পাওয়া গেছে একাধিকবার। কম ছাত্রকে খাইয়ে বেশি ছাত্র দেখানোর মতো নানা অভিযোগ রয়েছে। ফলে বিরোধীদের রোষানলে পড়েছে রাজ্য সরকার। পঞ্চায়েত ভোটের আগেই ভাবমূর্তি সাফ করতে তৎপর রাজ্য সরকার। মিড-ডে মিল প্রকল্পে দুর্নীতি ও অভিযোগ নিরসনে কেন্দ্রীয় মনিটারিং দল গঠনের সিদ্ধান্ত নেয় শিক্ষামন্ত্রক। পাশপাশি পুষ্টিবিদরাও বলতেন আরও পুষ্টি বাড়ানো উচিৎ। সেই কারণে উদ্যোগ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত