বলিউড বাদশা এসআরকের সাথে সাক্ষাৎ রাজনীতির নয়া চাণক্য পিকের, জল্পনা তুঙ্গে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বলিউড বাদশা এসআরকের সাথে সাক্ষাৎ রাজনীতির নয়া চাণক্য পিকের, জল্পনা তুঙ্গে। একজন বলিউড অভিনেতা আর অন্যজন ভোট কৌশলী। একজন তাঁর অভিনয় সত্তা দিয়ে জয় করেছেন ভারত বর্ষ তথা বিশ্ববাসীর মন আর অন্যজন তার ম্যানেজমেন্ট ক্ষমতা এবং রাজনৈতিক পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে পশ্চিমবঙ্গে ফের ফিরিয়েছেন মমতা ব্যানার্জিকে। এখানে যাদের কথা বলা হচ্ছে তারা আর কেউ নন একজন শাহরুখ খান আর অন্যজন প্রশান্ত কিশোর‌‌।

আরও পড়ুনঃ আকাশ দিয়ে না টিভি ইন্টারনেটের সমস্ত তার যাবে মাটির তলায়, গুরুত্বপূর্ণ নির্দেশ মুখ্যমন্ত্রীর।

শুনে মনে হতে পারে দুজন মানুষ সম্পূর্ণ অন্য ধরনের প্রফেশনে অথচ তাদের কথা বলা হচ্ছে কেন। সূত্রের খবর দিকে হঠাৎ গিয়ে পৌঁছেছেন নাকি মান্নাতে অর্থাৎ শাহরুখের বাড়িতে। তাদের দুজনের মধ্যে নাকি বৈঠক হয়েছে আর সেই বৈঠক ধরেই জল্পনা চলছে নেট দুনিয়ায়। সূত্রের খবর এই আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল প্রশান্ত কিশোরের জীবনী শোনা যাচ্ছে প্রশান্ত কিশোরের জীবনী নিয়ে নাকি একটি ওয়েব সিরিজ বানাতে চান শাহরুখের রেড চিলি। এই প্রজেক্ট নিয়ে এখনো সবুজসংকেত দেননি পিকে।

যদিও এই বৈঠক নিয়ে স্পিকটি নট শাহরুখ ও পিকে। বাংলায় বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরে আইপ্যাক ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রশান্ত কিশোর। কিন্তু আইপ্যাড ছাড়ার পর কি করবেন তা নিয়ে আপামর জনসাধারনের মধ্যে জল্পনার অন্ত ছিল না। আর এরই মাঝে এনসিপিটি শারদ পাওয়ারের সঙ্গে দেখা করলেন পিকে আর সেই দিনই সন্ধ্যেবেলায় সটান মান্নাতে উপস্থিত হন বাংলার এই ভোট কৌশলী।

শাহরুখ এবং পিকের এই সাক্ষাৎ নেই নেট মাধ্যমে চলছে জোর জল্পনা যদিও গত তিন বছর রুপালি পর্দায় নেই শাহরুখ খান। তার আগামী ছবি পাঠান এর শুটিং শুরু করেছেন এসআরকে আর তারই মধ্যে পিকের সঙ্গে এই মিটিং নিয়ে জল্পনা নেট দুনিয়া থেকে রাজনৈতিক মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত