নজরবন্দি ব্যুরোঃ আকাশ দিয়ে না টিভি ইন্টারনেটের সমস্ত তার যাবে মাটির তলায়, গুরুত্বপূর্ণ নির্দেশ মুখ্যমন্ত্রীর। তারের মেলা। ইলেকট্রিক, টিভি থেকে হালের ইন্টারনেট গুচ্ছ গুচ্ছ তারের ভারে যেমন কাহিল ইলেকট্রিক পোলগুলি তেমনই তারের চাপে ঢাকা পড়েছে শহরের নীল আকাশ। আর তাতে কিছুটা চিন্তিত মুখ্যমন্ত্রী। আর তাই এই নিয়ে নয়া নির্দেশিকা দিলেন তিনি।
আরও পড়ুনঃ সব্যসাচীকে দলে ফেরাতে নারাজ তাঁর বিধাননগরের ‘বন্ধু’ রাজ্যের মন্ত্রী সুজিত বসু।


জানিয়ে দিলেন এবার থেকে আকাশ দিয়ে নয় এবার থেকে তার যাবে মাটির তলা দিয়ে। এই কাজ গোটা কলকাতায় দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। যা শুরু হবে তাঁর কালীঘাটের বাড়ি হরিশ মুখোপাধ্যায় স্ট্রীট থেকে। শুধু তাই নয় তিনি জানিয়েছেন এখনও পর্যন্ত বাইরে থাকা তারগুলিকেও পাঠানো হবে মাটির তলায়। তবে যতদিন মাটির তলার কাজ সম্পন্ন না হচ্ছে ততদিন পর্যন্ত আকাশেই থাকবে তার।
আকাশ দিয়ে না টিভি ইন্টারনেটের সমস্ত তার যাবে মাটির তলায়, গুরুত্বপূর্ণ নির্দেশ মুখ্যমন্ত্রীর। এই নিয়ে কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুজায়ী খুব শীঘ্রই এই কাজ শুরু করা হবে। এমনিতেই প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই তিলোত্তমাকে আরও সাজিয়ে তুলতে বিভিন্ন প্রকল্প নিয়েছেন মমতা। আর এবার কলকাতার আকাশকে জঞ্জাল মুক্ত করতে এবার ফের এক অভিনব উদ্যোগ নিলেন তিনি।







