সব্যসাচীকে দলে ফেরাতে নারাজ তাঁর বিধাননগরের ‘বন্ধু’ রাজ্যের মন্ত্রী সুজিত বসু।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 ● LIVE
মোট আসন: 294
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/294
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/294
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সব্যসাচীকে দলে ফেরাতে নারাজ তাঁর বিধাননগরের ‘বন্ধু’ রাজ্যের মন্ত্রী সুজিত বসু। গতকাল মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশু রায়ের তৃণমূলে ফিরে আসার পর থেকেই মুকুলের সাথে দলত্যাগিদের দলে ফিরে আসাকে স্বাগত জানিয়েছিলেন মমতা। আর তারপরেই একের পর এক প্রাক্তন তৃণমূল নেতার দলে ফেরা নিয়ে জল্পনা ছড়াতে শুরু করেছে। যাদের মধ্যে অন্যতম বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত।

আরও পড়ুনঃ কুনালের বাড়িতে বৈঠক রাজীবের, তবে কি কামব্যাকের পথে আরেক প্রাক্তনী?

কিন্ত তাতে বাধ সাধছেন বর্তমানে রাজ্যের মন্ত্রী সুজিত বসু। এমনিতেই একি এলাকার দুই নেতার সম্পর্ক বরাবরই নরমে গরমে। একসময়ে দুজনের গোষ্ঠীদ্বন্দ চরমে ওঠে। দুজনে এখন দুদলে থাকলেও পারস্পরিক সম্পর্ক তলানিতে। ২০২১-এর নির্বাচনে সব্যসাচী আবার সুজিতের বিরুদ্ধেই ভোটে দাঁড়িয়েছিলেন। গতকাল থেকেই নানা জায়গায় সব্যসাচীর আগমনের খবর দেখে বিরক্ত হয়েছেন সুজিত বসু। তবে তিনি নিশ্চিন্ত রয়েছেন, দলনেত্রীর বার্তার পর। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, “যারা নির্বাচনে দলের বিরুদ্ধে কথা বলেছে, গদ্দারি করেছে তাঁদের নেওয়া হবে না।”

সেক্ষেত্রে সব্যসাচী বিজেপিতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বারবার। তবে সেসব ভুলে যদি দলের সুপ্রিমো কাছে টেনে নেন সব্যসাচীকে। সেক্ষেত্রে কি করবেন সুজিতবাবু?

সব্যসাচীকে দলে ফেরাতে নারাজ তাঁর বিধাননগরের ‘বন্ধু’ রাজ্যের মন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন, “সব্যসাচী দলে ফিরলে আপত্তি রয়েছে। বিধাননগরে বহু তৃণমূল নেতা কর্মীই সেকথা মেনে নেবেন না। দলকে জানিয়েও দেব সকলের মতামত। বিধাননগরে আমাদের দল শক্তিশালী। অশুভ শক্তির হাত থেকে বাঁচিয়েছে বিধাননগরবাসী। আমাদের মেরুদণ্ড আছে। আমরা সেটা বজায় রাখি। আর খোদ মুখ্যমন্ত্রীই বলে দিয়েছেন কাদের নেওয়া হবে, কাদের নেওয়া হবে না। আমি দলের উপরে ভরসা রাখছি। আজ পর্যন্ত দলের বিরুদ্ধে বিতর্কিত কিছু বলিনি, বলবও না। কিছু বলার থাকলে দলকেই জানাবো।” সব্যসাচী দলে ফিরলে দুজনের রেষারেষি আরও চরমে পৌঁছবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত