নজরবন্দি ব্যুরো: রক্ত দিয়ে লেখা চিঠিতে আর্তনাদ, দীর্ঘ বঞ্চনা আন্দোলনে প্রশমিত না হওয়ায় পার্শ্ব শিক্ষকরা রক্ত দিয়ে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে। রাজ্য জুড়ে একাধিকবার আন্দলন করতে দেখা গেছে পার্শ্ব শিক্ষকদের। কিন্তু অভিযোগ তাঁদের দাবিদাওয়া আজও মেটেনি। জানা গিয়েছে, শনিবার হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখে সেই চিঠি বাইপোস্টে পার্শ্বশিক্ষকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন। প্রসঙ্গত, রাজ্যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষকদের একাধিক দাবি নিয়ে একাধিক অভিযোগ আছে।
আরও পড়ুনঃ লস্ট ইনক্রিমেন্ট চালু ও এরিয়ারের দাবিতে ডেপুটেশন শিক্ষকদের।


আর শিক্ষকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দীর্ঘ দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন ‘শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ’ নামে এই শিক্ষক সংগঠন। যদিও এই সংগঠনের অভিযোগ, রাজ্য সরকার তাঁদের বছরের পর বছর বঞ্চিত করে আসছে। দাবি আদায়ের জন্য বার বার রাস্তায় নামতে দেখা গিয়েছে এই সংগঠনকে। তাতেও কাজের কাজ কিছুই হয় নি। ফলে এবার এই সংগঠনটি বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হয়েছে।
ফলস্বরূপ এবার ‘সম কাজে সম বেতন’ এই দাবিতে হাত কেটে রক্ত দিয়ে লিখে মুখ্যমন্ত্রীর কাছে পাঠালেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে না পেরে এই সংগঠনের ১২ জন প্রতিনিধি হাতে পিন ফুটিয়ে রক্ত দিয়ে একটি সাদা কাগজে লিখলেন দাবিদাওয়া, সেই চিঠি বাইপোস্টে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের অনুমোদন মেনে গত ১১ নভেম্বর থেকে সল্টলেক সেন্ট্রাল পার্ক ও বিকাশ ভবনের উল্টোদিকে আন্দোলনে বসেছেন পার্শ্বশিক্ষকরা।
আরও পড়ুনঃ অর্ণবের সঙ্গে কথোপকথন সামনে আসতেই আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বার্কের প্রাক্তন সিইও।


রক্ত দিয়ে লেখা চিঠিতে আর্তনাদ, বঞ্চনা থেকে মুক্তি দিন! স্থায়ীকরণ, বেতন কাঠামোর পুনর্বিন্যাস-সহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দীর্ঘ আন্দোলনে নেমেছেন তাঁরা। গত সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তাঁরা। সেই অভিযান ঘিরে ধুন্ধুমারকাণ্ড ঘটে ময়দান চত্বরে। পুলিসের বিরুদ্ধে শ্লীলতাহানিরও অভিযোগ ওঠে। ওঠে শিক্ষকদের ওপর লাঠিচার্জের অভিযোগও।







