Black Pepper for Weight Loss: ওজন কমাতে সাহায্য করে গোলমরিচ, জানেন কি কীভাবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ খাওয়ারের স্বাদ আনতে গোলমরিচের জুড়ি মেলা ভার সেটা রান্না করাই হোক বা কাঁচা স্যালাড হোক। ওজন কমাতে সাহায্য করে গোলমরিচ, জানেন সেটা? বাড়িতে তৈরি স্যান্ডউইচ হোক বা স্যুপ—স্বাদ বাড়াতে অনেকেই এক চিমটে গোলমরিচ ছড়িয়ে দেন। বিশেষ করে ঠান্ডা লেগে সর্দি-কাশি হলে গোলমরিচের কত গুন তা বোঝা যায় তখনই। গোলমরিচের আছে প্রচুর স্বাস্থ্যগুণ।

আরও পড়ুনঃ ভাই-বোনের প্রেম-উদ্দাম যৌনতা, হলেন গর্ভবতীও, তারপর?

হাড়ের যত্ন নেয়। হজমশক্তির উন্নতি করে। ডায়াবিটিসের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। কিন্তু জানেন কি, গোলমরিচ আপনার বাড়তি ওজন ঝরিয়ে দিতে সাহায্য করে। গোলমরিচে ভিটামিন এ, কে এবং সি-র মতো ভরপুর পুষ্টি উপাদানে সমৃদ্ধ। এ ছাড়াও গোলমরিচে রয়েছে ক্যালশিয়াম, পটাশিয়াম ও সোডিয়াম। তবে গোলমরিচে ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম। শরীরের বাড়তি ওজন কমাতে ভরসা রাখতে পারেন গোলমরিচে।

ওজন কমাতে সাহায্য করে গোলমরিচ, জানেন কি কীভাবে?
ওজন কমাতে সাহায্য করে গোলমরিচ, জানেন কি কীভাবে?

ওজন কমাতে সাহায্য করে গোলমরিচঃ শরীরের বাড়তি ওজন কত দ্রুত ঝরবে তা নির্ভর করে শরীরের বিপাকীয় হারের উপর। গোলমরিচে থাকে পিপেরিন নামক এক প্রকার উপাদান। পিপেরিন শরীরে অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলতে সক্ষম। গোলমরিচ খেলে হালকা ঝাল লাগে। গোলমরিচ খাওয়ার পরে আর অন্য কোনও কিছু খাওয়ার ইচ্ছে ততটা থাকে না। এতে বেশি খাবার খাওয়ার প্রবণতাও কমে।

ওজন কমাতে কী ভাবে খাবেন গোলমরিচ?

  • স্বাস্থ্য উপকারী হলেও ওজন কমাতে রোজ দু’চামচের বেশি গোলমরিচ খাবেন না। প্রতি দিন সকালে হালকা গরম জলে গোলমরিচের গুঁড়ো আর এক চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন। কিংবা লিকার চায়ের সঙ্গে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েও খেতে পারেন। ওজন ঝরবে দ্রুত।
  • অনেকেই গ্রিন টি খান। আধ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো গ্রিন টিতে মিশিয়ে খেতে পারেন। গোলমরিচ দিয়ে বানাতে পারেন ডিটক্স ওয়াটার। এক কাপ গরমজলে মধুর সঙ্গে লেবু মিশিয়ে তাতে অল্প গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিন। গাজর রস করে এক চামচ গোলমরিচের গুঁড়ো মিশিয়েও খেতে পারেন। এতে ওজন কমবে দ্রুত।
  • এছাড়াও যারা সকালে লেবু জল বা অন্য কিছু খান তারা যদি গোলমরিচের গুঁড়া লিকার চায়ের সঙ্গে পাঁচ মিনিট ধরে ফুটিয়ে খান তাহলেও চলবে। গরম চায়ে বেশ ঝালের স্বাদ থাকবে। বেশি ঘাম হলেই বুঝবেন তা ওজন কমানোর সহায়ক।
  • যারা চায়েই দিন শুরু করেন তারা এই ভাবে বানাতে পারেন। একটি পাত্রে জল গরম করতে বসান। এবার ওর মধ্যে আদা থেঁতো করে দিয়ে দিন। পাঁচ মিনিট ধরে ফোটান। এবার কাপে ঢালুন। কাপের মধ্যে গ্রিন টি ব্যাগ আগে থেকেই দিয়ে রাখুন। পাঁচ মিনিট পর ওর মধ্যে হাফ চামচ গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিন। এবার চুমুক দিয়ে খেয়ে নিন।
  • হালকা ঠান্ডা লাগলে আগে গোলমরিচ খান। তারপর ওষুধ। যদি ক্যানসারের হাত থেকে বাঁচতে বা ত্বককে ভালো রাখতে চান, খান গোলমরিচ। আর যদি সুস্থ্ থাকতে চান, তাহলে রোজ রান্নায় এবার থেকে একটু করে গোলমরিচ দিতে ভুলবেন না।
  • যারা নিয়মিত গ্যাস, অম্বলের সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন সকালে পাঁচটা করে গোলমরিচ চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খান। টানা ৭ দিন করুন। দেখবেন সমস্যা অনেক কমে গিয়েছে।
  • ঠান্ডা লাগলে গরম দুধে গোলমরিচ কষ্ট থেকে উপশম দেয়। যাদের প্রায়ই ঠান্ডা লাগে বা হাঁচি হয় ঘন ঘন, তারা যদি কয়েকটা গোলমরিচ রোজ চিবিয়ে খেয়ে নেন, উপকার পাবেনই পাবেন।

ওজন কমাতে সাহায্য করে গোলমরিচ, জানেন কি কীভাবে?

ওজন কমাতে সাহায্য করে গোলমরিচ, জানেন কি কীভাবে?
ওজন কমাতে সাহায্য করে গোলমরিচ, জানেন কি কীভাবে?

তবে, বেশি গোলমরিচ খেলে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। তাই যাঁদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তাঁদের গোলমরিচ এড়িয়ে চলাই ভাল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত