Motogp Racer-Miguel Oliveira: ভাই-বোনের প্রেম-উদ্দাম যৌনতা, হলেন গর্ভবতীও, তারপর?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভাই-বোনের প্রেম-উদ্দাম যৌনতা, ভাই-বোনের প্রেম বিরল, তাও আবার একই বাড়িতে! মাত্র ১৩ বছর বয়স থেকে একই বাড়িতে থেকে গোপনে প্রেম (Love) চালিয়ে গিয়েছেন দুই সৎ ভাই-বোনের। বাড়িতেই উদ্দাম যৌনতায় (Sex) মেতেছেন একাধিকবারও। কিন্তু ১১ বছর ধরে তাদের সম্পর্কের কথা জানতে পারেনি পরিবার। অবশেষে প্রেগন্যান্ট হওয়ার পর ‘বোন’-কে কি করছিলেন জানুন সেই কাহিনি…

আরও পড়ুনঃ হার্ট অ্যাটাকের আগেই জানান দেবে শরীর, কি করে বুঝবেন জানুন…

মিগুয়েল অ্যাঞ্জেলো ফ্যালকো ডি অলিভিয়েরা একটি পেশাদার মোটো জিপি রেসার (Motogp racer)। মিগুয়েল অলিভিয়েরা (Miguel Oliveira) হলেন প্রথম পর্তুগিজ রেসার যিনি ইতালিয়ান মোটরসাইকেল গ্র্যান্ড প্রিক্স জিতেছেন। তিনি ২০১৮ মটো ট্যু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছিলেন। এছাড়াও নিজের কেরিয়ারে একাধিক শিরোপা জিতেছেন মিগুয়েল অলিভিয়েরা। রেসিং দুনিয়ায় তার যথেষ্ট খ্যাতি রয়েছে।

ভাই-বোনের প্রেম-উদ্দাম যৌনতা, হলেন গর্ভবতীও, তারপর?
ভাই-বোনের প্রেম-উদ্দাম যৌনতা, হলেন গর্ভবতীও, তারপর?

মিগুয়েল  অলিভিয়েরার প্রেম কাহিনি নিয়েও সকলেই চর্চা করে। তার সৎ বোন আন্দ্রিয়া পিমেন্টার সঙ্গে একই বাড়িতে থেকে ঘনিষ্ঠ সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন এই মটো জিপি রেসার। তাদের বাগদানের খবরও সোশ্যাল মিডিয়ায় সকলকে জানিয়েছিলেন মিগুয়েল। সৎ বোনের সঙ্গে তার প্রেম কাহিনিটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সুযোগ পেলেই চলত উদ্দাম যৌনতা। অবশেষে ২০১৯ সালে তারা তাদের ভালবাসার কথা সকলের সামনে স্বীকার করে।

তার সৎ বোনের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে অলিভিয়েরা বলেছেন যে, প্রেমের আগে আমরা একে অপরের খুব ভাল বন্ধু ছিলাম। আমরা একসাথে বড় হয়েছি। পরে আমরা বুঝতে পারি যে এটি বন্ধুত্বের চেয়ে বেশি, এর পরে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। বিয়ে করার আগে নিজেদের বাগদানও সারেন। আর জানলে অবাক হবেন মিগুয়েল ও পিমেন্টার সঙ্গে বাগদানের খবর সবার আগে জানিয়েছিলেন তাদের বাবা। ছেলে ও মেয়ের সম্পর্ক মেনে নিয়েছিলেন তিনি। এই সম্পর্ক নিয়ে খুব খুশি ছিল তাদের পরিবারও।

প্রাথমিকভাবে ভাই-বোনের এই জুটি জানিয়েছিলেন তারা ২০২০ সালের শেষের দিকে বিয়ে করবেন। তবে পরে তা কিছু সমস্যার কারণে পিছিয়ে যায়।  এছাড়া বিশ্ব জুড়ে কোভিড অতিমারীর জন্যও তাদের বিয়ে পিছিয়ে দেয় বলে জানা গিয়েছে। অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ‘ভাই-বোন’।

ভাই-বোনের প্রেম-উদ্দাম যৌনতা, হলেন গর্ভবতীও, তারপর?
ভাই-বোনের প্রেম-উদ্দাম যৌনতা, হলেন গর্ভবতীও, তারপর?

ভাই-বোনের বিয়ের খবরে পরিবারের সকলেই খুব খুশি।  তাদের বাবা জানিয়েছেন, আমি খুশি যে আমার ছেলে তার জীবনের সবথেকে সুন্দর মহিলা আমার মেয়েকে বিয়ে করছে। ওরা খুব সুখী থাকবে। খবু বড় করে বিয়ের অনুষ্ঠান অবশ্য হয়নি। পরিবারের সদস্যরা ও আত্মীস্বজনদের নিয়ে হয় অনুষ্ঠান। বিয়ে অনুষ্ঠানে খুব সুন্দর দেখিয়েছিল মিগুয়েল অলিভিয়েরা ও আন্দ্রেয়া পিমেন্টা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবিও শেয়ার করেছেন এই মোটো জিপি রেসার। খ্রীষ্টান মতে বিয়ে সারেন তারা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভেসেছিলেন তারা।

শুধু বিয়ের খবর নয়, সঙ্গে একটি সুখবরও দিয়েছিলেন এই দম্পতি। মিগুয়েল জানিয়েছেন আন্দ্রেয়া সন্তান সম্ভবা। একটি আল্ট্রা-সাউন্ড রিপোর্টের ছবির সঙ্গে বেবি বাম্পের ছবিও শেয়ার করেছেন নবদম্পতি। বিয়ের আগে থেকেই সন্তান সম্ভবা ছিলেন মিগুয়েল অলিভিয়েরার স্ত্রী। বিয়ের পর সেই খবর প্রকাশ্যে আনেন তারা।

স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায় মিগুয়েল অলিভিয়েরা উচ্ছ্বসিত ছিলেন। বলেছিলেন, ‘আমরা দু’জনেই খুব খুশি। আমাদের জীবনে নতুন সদস্যের আগমনের জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ তাদের শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। পরিবারের নতুন অতিথির অপেক্ষায় তারা যে দিন গুনছেন সেই কথাও জানিয়েছিলন নব দম্পতি।

অবশেষে গতবছর নভেম্বর মাসে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। সন্তান জন্ম হওয়ার পর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন মিগুয়েল অলিভিয়েরা। আন্দ্রেয়া সন্তানের মা হওয়ার পর তার চোখের জল ধরে রাখতে পারেনি। স্ত্রীকে আদর করতেও দেখা যায় তারকা মটো জিপি রেসারকে। বর্তমানে তাদের সন্তান কিছুটা বড় হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সন্তানকে নিয়ে ঘুরতে যাওয়ার ছবি শেয়ারও করেছেন মিগুয়েল অলিভিয়েরা।

ভাই-বোনের প্রেম-উদ্দাম যৌনতা, হলেন গর্ভবতীও, তারপর?

ভাই-বোনের প্রেম-উদ্দাম যৌনতা, হলেন গর্ভবতীও, তারপর?
ভাই-বোনের প্রেম-উদ্দাম যৌনতা, হলেন গর্ভবতীও, তারপর?

ছবিতে খুব খুশি দেখিয়েছে তাদের ছোট্ট পরিবারকে। আগামি জীবনের জন্য তাদের শুভেচ্ছাও জানিয়েছেন নেটিজেনরা। স্ত্রী ও সদ্যজাতের সঙ্গে একাধিক ছনি শেয়ার করেছেন মিগুয়েল অলিভিয়েরা। নিজের রেসিং কেরিয়ারে সময় দেওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গেও কোয়ালিটি টাইম কাটাতে খুবই পছন্দ করেন অলিভিয়েরা। বর্তমানে তাদের ছটো পরিবার, সুখী পরিবার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর